...
...
Next Story

Breast Cancer Awareness and Tips: স্তন ক্যানসার হয়নি তো? বিপদ রুখতে ৪০ পেরনো মহিলাদের বছরে ১ বার পরীক্ষা 'মাস্ট'

Breast Cancer Awareness and Tips: ব্রেস্ট ক্যানসারের সচেতনতা মাস পালন করা হচ্ছে অক্টোবরে। সেই রেশ ধরে ‘দুর্গতিনাশিনী – নিজের দুর্গতিনাশিনী নিজেই’ প্রচার কর্মসূচি গ্রহণ করা হল কলকাতার একটি হাসপাতালের তরফে।

Published on: Oct 17, 2026, 20:16:57 IST
By
Prefer HTon Google
Advertisement

Breast Cancer Awareness and Tips: স্তন ক্যানসার বর্তমান সময়ে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত জীবনের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ লড়াই। তবে ভয় না পেয়ে সঠিক সময়ে সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা এই লড়াইয়ের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। অক্টোবরে পালিত হচ্ছে 'স্তন ক্যানসার সচেতনতা মাস' (Breast Cancer Awareness Month)। সেজন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালের তরফে ‘দুর্গতিনাশিনী – নিজের দুর্গতিনাশিনী নিজেই’ প্রচার কর্মসূচি গ্রহণ করা হল।

ব্রেস্ট ক্যানসারের সচেতনতা মাস পালন করা হচ্ছে অক্টোবরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
ব্রেস্ট ক্যানসারের সচেতনতা মাস পালন করা হচ্ছে অক্টোবরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

সেই কর্মসূচি নিয়ে কলকাতার মণিপাল হাসপাতাল (ইএম বাইপাস শাখা) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলারা যাতে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান ও দায়িত্বশীল হয়ে ওঠেন, সেজন্য সেই কর্মসূচি চালু করা হয়েছে। উৎসবের মরশুমে দেবীর আবাহনের পাশাপাশি প্রতিটি নারীর ভিতরের শক্তি, সাহস ও লড়াই করার মানসিকতাকে সম্মান জানাতেই এই উদ্যোগের ভাবনা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বার্তা—শক্তি কেবল রোগ নির্ণয় হওয়ার পর লড়াই করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের শরীরে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করা, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়াও পরম শক্তির পরিচয়।

সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে পরিচালক ও চিত্রনাট্যকার নন্দিতা রায় এবং মডেল ও অভিনেত্রী (মিসেস ইন্ডিয়া ২০১১) রিচা শর্মারা বার্তা দেন যে, নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে শক্তির পরিচয় দিলেও প্রায়শই নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে চরম অবহেলা করেন। তাই নিজেদের স্তন স্বাস্থ্যের সুরক্ষা ও দ্রুত রোগ নির্ণয়ের আত্মবিশ্বাস তৈরি করাই হলো নারীর প্রকৃত ক্ষমতায়ন।

প্রাথমিক লক্ষণ ও দ্রুত রোগ শনাক্তকরণ

আরও পড়ুন: Berlin Durga Puja 2026: ৬৬ বছর ধরে বার্লিনেই থাকেন পুরোহিত, প্রতিমা কুমোরটুলির- জার্মানিতেও কুমারী পুজো

তাঁর মতে, ৪০ বছর পেরিয়ে যাওয়া মহিলাদের প্রতি বছর অন্তত একবার স্তনের বিশেষ এক্স-রে পরীক্ষা বা ম্যামোগ্রাম (Mammogram) করানো বাধ্যতামূলক। পাশাপাশি কম বয়সি মহিলাদের নিয়মিত বিরতিতে নিজে-নিজেই স্তন পরীক্ষা (Self-Breast Examination) করা উচিত।

মানসিক ও সামাজিক লড়াই

মুকুন্দপুর ক্লাস্টারের সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান নেহা চৌধুরী বলেন, ‘রোগীকে সুস্থ করে তুলতে কেবল ওষুধ বা অস্ত্রোপচারই শেষ কথা নয়। ক্যানসারের এই দীর্ঘ যাত্রায় মানসিক ও সামাজিক সমর্থন ভীষণ প্রয়োজন। পরিবার, বন্ধু-বান্ধব এবং সেবা প্রদানকারীদের ইতিবাচক মানসিকতা ও উৎসাহ রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।’

আরও পড়ুন: Mumbai Durga Puja 2026: গীতার জ্ঞান, মা দুর্গার শক্তি- ৯৭ বছর ধরে হওয়া মুম্বইয়ের এই দুর্গাপুজোর থিমে চমক

প্রতিরোধ ও জীবনযাত্রার পরিবর্তন

মণিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারের ডিরেক্টর সৌরভ দত্ত জোর দিয়ে বলেন, ‘স্তন ক্যানসার সচেতনতা কেবল বছরের একটি মাসের আলোচনার বিষয় হওয়া উচিত নয়। মহিলাদের নিজেদের শরীরকে চিনতে হবে। শরীরের যেকোনো পরিবর্তন বুঝে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার যে ক্ষমতা, তা প্রত্যেক মহিলার নিজের হাতেই রয়েছে।’

আরও পড়ুন: Durga puja 2026:টেক্সাসের বুকে উমা বরণের পালা! Rhythm DFWর পুজোয় এবার তাদের নাট্যচর্চা পা রাখছে ১০ম বর্ষে

পুরুষদের স্তন ক্যানসার: গুরুত্বপূর্ণ ঘটনা

সাধারণত স্তন ক্যানসারকে মহিলাদের রোগ হিসেবে গণ্য করা হলেও এটি যে পুরুষদেরও হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। কলকাতার ৬২ বছর বয়সি বাসিন্দা অশোক চক্রবর্তী তাঁর অভিজ্ঞতার কথা জানান। তাঁর ডান দিকের বুকে একটি শক্ত গাঁট (lump) দেখা দিলে তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। প্রাথমিক হরমোন থেরাপিতে কিছুটা উন্নতি হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। পরবর্তীতে অস্ত্রোপচার করা হয় তাঁর।

 
SHARE THIS ARTICLE ON