...
...
Next Story

How to keep lemon fresh: লেবু দীর্ঘদিন তাজা রাখার সিক্রেট জানেন? সহজ ঘরোয়া টিপসই মাত করবে!

ফ্রিজে রাখলেন লেবু যায় শুকিয়ে? কোন পদ্ধতিতে লেবুকে বহু দিন তাজা রাখা যায়? রইল টিপস।

Published on: Nov 01, 2025 08:46 PM IST
Advertisement

বাড়ির নিত্যদিনের নানান কাজে পাতি লেবুর ব্যবহার অনস্বীকার্য! পাতি লেবু একবার কাটার পর বাকি টুকরোই হোক বা গোটা লেবু, তা ফ্রিজে রাখলেই তা শুকিয়ে যেতে থাকে। অল্প দিনেই তা শুকিয়ে যাওয়ার দিকে বা নষ্ট হওয়ার দিকে যেতেই সেই লেবু আর কাজে লাগে না! এদিকে, লেবুর একাধিক গুণ। আর দাম দিয়ে লেবু কিনে, তা ফ্রিজে রেখে অল্প দিনেই শুকিয়ে গেলে, ফেলে দিতেও বেশ গায়ে লাগে! তবে এমন কিছু উপায় রয়েছে, যাতে লেবু দীর্ঘ দিন ফ্রিজে রেখেও সতেজ রাখা যায়। সেই উপায়ের লিস্ট রইল।

দীর্ঘদিন ফ্রিজে লেবু তাজা রাখার উপায় দেখে নিন।
দীর্ঘদিন ফ্রিজে লেবু তাজা রাখার উপায় দেখে নিন।

কাপড়

লেবু ফ্রিজে রাখার সময় শুকনো কাগজ বা শুকনো সুতির কাপড়েও মুড়িয়ে নিয়ে রাখতে পারেন। কাগজের তোয়ালেতেও মুড়িয়ে ফ্রিজে রাখা যায়। খবরের কাগজ দিয়ে মুড়িয়েও রাখা যায়। এতে লেবু পচার হাত থেকে রক্ষা পায়।

লেবু অর্ধেক কেটে রাখলে কী করণীয়

লেবু অর্ধেক কেটে রাখলে তাতে হালকা নুন মাখিয়ে রাখুন। এরপর সেই কাটা লেবু কোনও এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এছাড়াও লেবু খারাপ হচ্ছে দেখলেই তার রস চিপে তা কোনও বোতলে রেখে তা ফ্রিজে রেখে দিতে পারেন।

(Virat Kohli Restaurant: রুটিই ১১৮ টাকা, বিরিয়ানি ৯৭৮! দামে আগুন হলেও নজর কাড়ছে কোহলির রেস্তোরাঁ, কেন জানেন?)

( Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল)


( Weekly Horoscope of 2 to 8 November: কার্তিক পুজোর সপ্তাহ কেমন কাটবে? ২ থেকে ৮ নভেম্বরের সাপ্তাহিক রাশিফল রইল)

( Raas Purnima 2025 Tithi: রাস পূর্ণিমা ২০২৫র তিথি শুরু কোন তারিখে? কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত)

জল

অনেকেই ফ্রিজে আইস কিউব ট্রেতে লেবু রেখে দেন। যাতে তা দীর্ঘদিন তাজা থাকে। লেবু ফ্রিজে রাখার সময় একটি ভেজা কাপড় তাতে দিয়ে রাখারও একটি পদ্ধতি রয়েছে। অনেকেই ফ্রিজে লেবু তাজা রাখতে, তাকে অল্প জলে রেখে দেন। তবে জলে যদি লেবু রাখেন, তাহলে প্রতি ২ থেকে ৩ দিন অন্তর জল পাল্টাতে হবে। নয়তো কিন্তু লেবু লেবু নষ্ট হতে পারে। ভেজা কাপড়ের ক্ষেত্রেও নিয়মটা একই।

( ডিসক্রেমার: এই প্রতিবেদন সাধারণ তথ্য নির্ভর। এই পদ্ধতি যথার্থ বলে দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।)

 
SHARE THIS ARTICLE ON