...
...
Next Story

Prada: বিতর্ক অতীত! কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত… প্রাডা আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ চটি! এক জোড়ার দাম চোখ কপালে তুলবে

প্রাডার নয়া পদক্ষেপ! ভারতের মাটিতে তৈরি এই চপ্পলগুলির দাম কত হতে চলেছে?

Published on: Dec 11, 2025, 20:13:21 IST
By
Prefer HTon Google
Advertisement

ইতালির তাবড় বিলাসী ব্র্যান্ড এবার ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে নিয়ে আসতে চলেছে ‘কোলাপুরি অনুপ্রাণিত চপ্পল’! যা 'মেড ইন ইন্ডিয়া' হতে চলেছে। মহারাষ্ট্রের সংস্থা LIDCOM (সন্ত রোহিদাস লেদার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড চর্মকার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড) এবং কর্ণাটকের LIDKAR ( ড. বাবু জগজীবন রাম লেদার ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড)র সঙ্গে গাঁটছড়া বাঁধছে ইতালির প্রাডা। এর আগে কোলাপুরি চপ্পল ঘিরে বহু বিতর্ক পার করে এই তাবড় গাঁটছড়ার ঘটনা উঠে এল।

বিতর্ক অতীত! ভারতীয় ফার্মের সঙ্গে গাঁটছড়া 'প্রাডা'র, আসছে কোলাপুরি-অনুপ্রাণিত চটি! একজোড়ার দাম চোখ কপালে তুলবে (Bloomberg)
বিতর্ক অতীত! ভারতীয় ফার্মের সঙ্গে গাঁটছড়া 'প্রাডা'র, আসছে কোলাপুরি-অনুপ্রাণিত চটি! একজোড়ার দাম চোখ কপালে তুলবে (Bloomberg)

প্রাডার এই নয়া পদক্ষেপ ঘিরে তথ্য উঠে এসেছে রয়টার্সের তরফে। সেখানে রিপোর্টে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক এলাকায় ইতালির এই তাবড় ব্র্যান্ডের 'মেড ইন ইন্ডিয়া' জুতো তৈরি হবে। জানা গিয়েছে ২ হাজার জোড়া জুতো তৈরি হবে এখানে। আর সেই প্রতি জোড়ার দাম ৮০০ ইউরো, যা ভারতীয় টাকায় ৮৪,৫০০ টাকা। ফলত প্রতি জোড়া এই চপ্পলের দাম ৮৪ হাজার টাকার উপর পড়বে। এই চপ্পলের সংস্ককরণ খুবই সীমিত থাকছে। ভারতের চেনা ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভারতেরই শিল্পীদের হাতে তৈরি হবে এই বিশেষ ধরনের চটি। উল্লেখ্য, এদেশের ৮ টি বিশেষ জেলায় এই কোহলাপুরি চপ্পল তৈরি হয়। এগুলি হল মহারাষ্ট্রের সাংলি, সাতারা, কোহলাপুর, সোলাপুর, অন্যদিকে, কর্ণাটকের বেলগাভি, ধারওয়াড়, বিজাপুর, বাগালকোট এলাকা। আর এই দুই এলাকা ঘিরেই তৈরি হতে চলেছে প্রাডার ব্র্যান্ডের চপ্পল!

( Lucky zodiac signs from 29 December 2025: বুধ কৃপার মেজাজে! ‘নিউ ইয়ার ২০২৬’র আগেই কপাল খুলবে কুম্ভ সহ কাদের?)

সংস্থার চিফ মার্কেটিং অফিসার বার্তেলি বলছেন,' যাঁরা আসল নির্মাতা তাঁদের ক্ষমতার মানের সঙ্গে আমাদের উৎপাদন পদ্ধতিতে যোগ করব।' তবে প্রাডার এই কোলাপুরি চপ্পলের প্রতি বাণিজ্যিক ঝোঁকের ক্ষেত্রে উঠে আসে এরক বিতর্কের ঘটনা। কিছু মাস আগে, প্রাডার এক ফ্যাশন শোয়ে বিদেশি মডেলদের পায়ে কোলাপুরি চপ্পল দেখে চমকে গিয়েছিলেন ভারতীয়েরা! প্রশ্ন ওঠে, প্রাডা ভারতীয় ঐতিহ্যবাহী চপ্পলের নকশার ঋণ স্বীকার করেছে কি? তখনও সেই ঋণ স্বীকার না করলেও, পরে সেই ঋণ স্বীকার করে প্রাডা। আর এই যাবতীয় বিতর্ক পার করে ফ্যাশন দুনিয়া কাঁপানো প্রাডা শেষমেশ ভারতীয় কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত চপ্পল তৈরি করতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON