...
...
Next Story

Virat Kohli Restaurant: রুটিই ১১৮ টাকা, বিরিয়ানি ৯৭৮! দামে আগুন হলেও নজর কাড়ছে কোহলির রেস্তোরাঁ, কেন জানেন?

Virat Kohli Restaurant Facts: দাম শুনে চোখ ছানাবড়া হবেই। কিন্তু বিরাট কোহলির রেস্তরাঁর সঙ্গে জড়িয়ে অসাধারণ কিছু নিদর্শনও। কী সেগুলি?

Published on: Oct 31, 2025 10:40 PM IST
Advertisement

মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয় রেস্তোরাঁ চেইন 'One8 Commune'। সম্প্রতি রেস্তোরাঁটি সংবাদমাধ্যমের শিরোনামে এর খাবারের অত্যাধিক দামের জন্য। রুটি থেকে সাধারণ ভাজাভুজির আকাশছোঁয়া দাম দেখে অনেকেই অবাক হয়েছেন। নেটদুনিয়াতেও ভাইরাল সেই আকাশছোঁয়া দাম।

নজরকাড়া ডিজাইন গোটা রেস্তোরাঁর

দামে আগুন হলেও নজর কাড়ছে কোহলির রেস্তোরাঁ, কেন জানেন?
দামে আগুন হলেও নজর কাড়ছে কোহলির রেস্তোরাঁ, কেন জানেন?

প্রসঙ্গত, এই রেস্তোরাঁর স্থানটি খুবই ঐতিহ্যবাহী। যেখান এই রেস্তোরাঁ গড়ে তোলা, সেখানে একসময় কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের বাংলো ছিল। বাংলোটির নাম ছিল 'গৌরী কুঞ্জ'। পরে বিরাট কোহলি এটি সংস্কার করে রেস্তোরাঁ বানিয়ে নেন। ২০২২ সালে চালু হয়েছিল এই রেস্তোরাঁ। প্রসঙ্গত, রেস্তোরাঁর মাধ্যমে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হয়েছে। 'One8 Commune'-এর ডিজাইনও অত্যন্ত আকর্ষণীয়। একে আধুনিক স্থাপত্যের চমৎকার উদাহরণ বলেই মনে করেন অনেকে। পাশাপাশি এই রেস্তোরাঁর ভিতরকার পরিবেশ শান্ত ও মনোরম। দুর্দান্ত কাঁচের সিলিং রীতিমতো নজর কাড়বে সকলের। বিরাট কোহলির এই রেস্তোরাঁ ভেতরের পরিবেশটি ক্যাজুয়াল ধাঁচের। একাধিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, কোহলির উদ্দেশ্য ছিল এটি এমন একটি জায়গা হোক যেখানে দিনের যে-কোনও সময় যাওয়া যাবে। পাশপাশি এটি আরামদায়ক পরিবেশও হবে।সেই সব দিক খেয়াল রেখেই এখানে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আরও পড়ুন - Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল

কিন্তু মেনুর দাম দেখে নেটিজেনরা চমকে গেছেন। সাধারণ খাবারের দামও এখানে খুব বেশি। জোমাটো প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি এই দামের তথ্য জানা গিয়েছে। যেমন, একটি সাধারণ তন্দুরি রুটির দাম ১১৮ টাকা। একই দাম রাখা হয়েছে বেবি নান-এর জন্য। অল্প নুন দেওয়া সল্টেড ফ্রাইজের দাম রাখা হয়েছে ৩৪৮ টাকা। মাংসের আইটেমগুলির দাম আরও বেশি। যেমন সুস্বাদু লখনউই দম ল্যাম্ব বিরিয়ানির দাম ৯৭৮ টাকা। চিকেন চেটিনাদ আইটেমটি কিনতে খরচ হবে ৮৭৮ টাকা। মেনুর সবচেয়ে দামি পদ হলো নন-ভেজ 'ল্যাম্ব শ্যাঙ্ক'। যার দাম ২,৩১৮ টাকা। পাশাপাশি ডেজার্ট বা মিষ্টির দামও অনেক বেশি। বিশেষ 'কিং কোহলি' চকোলেট মুজ পাওয়া যায় ৮১৮ টাকায়। সিগনেচার সিজলিং ক্রিসেন্ট ডেজার্টের দাম ৯১৮ টাকা। এই দামগুলো নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে বিরাটের রেস্তোরাঁ।

 
SHARE THIS ARTICLE ON