...
...
Next Story

BrahMos Missile Upgradation Plan: আর সুরক্ষিত নয় ১,৫০০ কিমির দূরের টার্গেটও! ব্রহ্মসের পাল্লা ৫ গুণ করার কাজ শুরু

BrahMos Missile Upgradation Plan: নয়া প্রজন্মের ব্রহ্মস মিসাইল তৈরি নিয়ে বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের পাল্লা বাড়ানোর কাজ চলছে। আসছে আরও একটি ভার্সন।

Published on: Oct 23, 2026, 07:03:49 IST
Advertisement

BrahMos Missile Upgradation Plan: আগামী বছর বা ২০২৮ সালের মধ্যেই পরবর্তী প্রজন্মের ব্রহ্মস মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হল। ব্রহ্মস অ্যারোস্পেসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জয়তীর্থ জোশী জানিয়েছেন যে ২০২৭ সাল বা ২০২৮ সালের মধ্যে পরবর্তী প্রজন্মের ব্রহ্মস-এনজি মিসাইলের (আরও হালকা হবে, রেডারে ধরা না পড়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে) প্রথম প্রোটোটাইপ করে ফেলা হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও আগামিদিনে সেই সুপারসনিক ক্রুজ মিসাইলের পাল্লা বাড়িয়ে ১,৫০০ কিলোমিটার করারও পরিকল্পনা চলছে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কাজ চলছে বলেও জানিয়েছেন ব্রহ্মস অ্যারোস্পেসের সিইও।

ব্রহ্মস-এনজি আসছে ২০২৭-২০২৮ সালের মধ্যে

নয়া প্রজন্মের ব্রহ্মস মিসাইল তৈরি নিয়ে বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
নয়া প্রজন্মের ব্রহ্মস মিসাইল তৈরি নিয়ে বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ব্রহ্মস অ্যারোস্পেসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, ‘আমরা আশা করছি যে ২০২৭ সাল বা ২০২৮ সালের মধ্যে (ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরবর্তী প্রজন্মের) প্রথম প্রোটোটাইপ তৈরি করে ফেলব। যেহেতু এই নয়া সিস্টেমে দেশীয় উপাদানের পরিমাণ বেশি থাকবে এবং তাতে অনেক নতুন প্রযুক্তি, উন্নত উপকরণের মতো বিষয় অন্তর্ভুক্ত তাই আমাদের বড় মাত্রায় গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম চালাতে হবে।’

আরও পড়ুন: Iran and Asim Munir: ‘আপনার বিমানে চড়ে ফেরত যান’, মুনিরকে ধুয়ে দিল পাকিস্তানের প্রতিবেশী ইরান! কেন? এল নয়া রিপোর্ট

এখনই একাধিক দেশ আগ্রহ দেখাচ্ছে ব্রহ্মস-এনজি নিয়ে

আর সেই নয়া প্রজন্মের ব্রহ্মস মিসাইল নিয়ে একাধিক দেশের তরফে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রহ্মস অ্যারোস্পেসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। তাঁর কথায়, ‘এমন একাধিক দেশ আছে, যেগুলি নিজেদের বায়ুসেনার জন্য আকাশ থেকে ছোড়া ব্রহ্মস মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে। তাদের হাত সুখোই-৩০ যুদ্ধবিমান আছে। তাছাড়া কয়েকটি দেশ ইতিমধ্যে ব্রহ্মস-এনজি সিস্টেমের প্রতি আগ্রহ প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিকভাবে আকাশপথে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। আমরা আগ্রহী সব পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তারইমধ্যে বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক মিসাইলের পাল্লা বাড়িয়ে ১,৫০০ কিমিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন ব্রহ্মস অ্যারোস্পেসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। তিনি জানিয়েছেন, পাল্লা বাড়ানোর জন্য ধাপে-ধাপে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষার সময় প্রাথমিক পাল্লার (২৯০ কিলোমিটার) থেকে বেশি দূরত্ব অতিক্রম করার নজিরও তৈরি করে ফেলেছে ব্রহ্মস। ১,৫০০ কিমির পাল্লায় পৌঁছানোর জন্য ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। সার্বিকভাবে ব্রহ্মসকে আরও ভয়ংকর করে তুলতে আলোচনা চলছে বলে জানিয়েছেন জোশী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks