INDA vs PAKA Asia Cup Rising Stars: ৩৩ বলে ৬ রান, ৯৫ বলে ৫০- বিরাটের জায়গায় নেমে পাক ম্যাচে ভয়াবহ খেললেন তিলক, হারল ভারত

IND A vs PAK A Asia Cup Rising Stars: রান তাড়া করতে নেমে একের পর এক ডট বল খেলেন তিলক বর্মা। তার ফল ভুগতে হল ভারতীয় ‘এ’ দলকে। এশিয়া কাপ রাইজিং স্টারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান 'এ' দলের কাছে হেরে গেল।

Published on: Nov 23, 2026, 00:20:51 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

IND A vs PAK A Asia Cup Rising Stars: বিরাট কোহলির জায়গা তিন নম্বরে ভয়াবহ ইনিংস খেললেন তিলক বর্মা। আর তার খেসারত দিতে হল ভারতকে। ৫০ ওভারের এশিয়া কাপ রাইজিং স্টারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে ৪৮ রানে হেরে গেল ভারতীয় 'এ' দল। সেই হারের জন্য একা তিলক দায়ী না হলেও তিনি একেবারেই দায়িত্ব এড়াতে পারবেন না। কারণ ৩১৪ রান তাড়া করতে নেমে যেভাবে একের পর এক ডট বল খেললেন, স্ট্রাইক রোটেট করলেন না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

রান তাড়া করতে নেমে একের পর এক ডট বল খেলেন তিলক বর্মা। (ছবি সৌজন্যে এক্স)
রান তাড়া করতে নেমে একের পর এক ডট বল খেলেন তিলক বর্মা। (ছবি সৌজন্যে এক্স)

৩১৪ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান, শুরুতেই আউট বৈভব

এমনিতে রবিবার দোহায় প্রথমে ব্যাট করতে নেমে ৩১৩ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। কোনও ব্যাটার সেঞ্চুরি করতে না পারলেও তিনজন অর্ধশতরান করেন। তার ফলে রানটা ৩০০-র উপরে চলে যায়। কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন-আপ, তাতে সেই রানটাও বেশি ছিল না। শুরুতেই অবশ্য ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ১৩ বলে ১১ রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী।

আরও পড়ুন: Pakistan Minister on Indus Water Treaty: ‘আপনারা ডাকলেই আমি হাজির হব’, ভারতে ‘হাওয়া’ বেরিয়ে গেল পাকিস্তানি মন্ত্রীর?

তিলকের ‘ডবল টেস্ট’ ইনিংস, বাড়তে থাকে রানরেট

অভিষেক শর্মা অবশ্য নিজের ছন্দে এগিয়ে যেতে থাকেন। কিন্তু তিনে নামা তিলকের ভয়াবহ ব্যাটিংয়ের কারণে পুরো চাপটা অভিষেকের উপরে পড়ে যায়। বাড়তে থাকে রিকোয়ার্ড রানরেট। তবে অভিষেকের জাদু অব্যাহত ছিল না। শেষপর্যন্ত ৪২ বলে ৭০ রান করে আউট হয়ে যান। তারপরই ভারতের ইনিংসে ধস নামে। ১৫.৪ ওভারে দু'উইকেটে ৯৩ রান থেকে ২৫.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ১২৯ রান।

আরও পড়ুন: Rishabh Pant Record: টেস্টে এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে বিরল নজির পন্তের! ভাঙলেন ম্যাকালামের রেকর্ডও

সেখান থেকে শাহবাজের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন তিলক। ৪৯ বলে ৫৬ রান করে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখেন বাংলার ক্রিকেটার। কিন্তু একটি মারার বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। সেইসময় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৯ বলে ৭৩ রান। পরের বলেই অষ্টম উইকেট হারায় ভারত। ফলে ৪৪ তম ওভারে মাত্র চার রান ওঠে। আর দু'উইকেট হারিয়ে ফেলে ভারত।

আরও পড়ুন: New Zealand Vs India 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন এক কীর্তি গড়ল শুভমন গিলের দল, যা এর আগে কোনও দল করতে পারেনি

তিলকের 'ভয়ংকর' ইনিংস

১) ৩৩ বলে ৬ রান। সেইসময় তিলকের অপরপ্রান্তে ছিলেন অভিষেক শর্মা। যিনি ৩৪ বল খেলে ততক্ষণে করে ফেলেন ৬০ রান। অর্থাৎ তিলকের থেকে মাত্র একটি বল বেশি খেলে ১০ গুণ রান করে ফেলেছিলেন অভিষেক।

২) ৩৬ বলে ৮ রান।

৩) ৩৭ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন।

৪) ৯৫ বলে অর্ধশতরান পূরণ করেন তিলক।

৫) ১৪৮ বলে শতরান পূরণ করেন।

৬) শেষপর্যন্ত ১৪৯ বলে ১০০ রান করেন।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।