Pakistan Minister on Indus Water Treaty: ‘আপনারা ডাকলেই আমি হাজির হব’, ভারতে ‘হাওয়া’ বেরিয়ে গেল পাকিস্তানি মন্ত্রীর?

Pakistan Minister on Indus Water Treaty: সিন্ধু জলচুক্তি নিয়ে হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিক দিল্লিতে দাঁড়িয়ে কূটনৈতিক রক্ষাকবচের আড়ালে চলে যাওয়ার চেষ্টা করলেন। করলেন সুর নরম।

Published on: Nov 22, 2026, 22:46:37 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Pakistan Minister on Indus Water Treaty: দ্বিপাক্ষিক ইস্যুতে পুরনো ‘রেকর্ড’ বাজিয়ে গেলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে আসার পর থেকে যখনই তাঁকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে, তখন ‘ফাটা রেকর্ড’ বাজিয়ে পাকিস্তানের মন্ত্রী দাবি করেছেন, দ্বিপাক্ষিক ইস্যুতে সফর করছেন না। যখন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আমন্ত্রণ জানানো হবে, তখন সেই বিষয়ে মন্তব্য করবেন বলে দাবি করেছেন পাকিস্তানের মন্ত্রী।

দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক। (ছবি সৌজন্যে পিটিআই)
দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক। (ছবি সৌজন্যে পিটিআই)

‘আমি আপনাদের অতিথি’, বললেন পাকিস্তানের মন্ত্রী

আজ নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের মন্ত্রী বলেছেন, 'আমি আপনাদের (সাংবাদিকদের উদ্দেশ্য করে) অতিথি। আপনারা আমায় আমন্ত্রণ জানিয়েছেন। এসসিও বৈঠকের জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছেন। আমি হাজির হয়ে গিয়েছি। ওই বৈঠক সংক্রান্ত আমায় যা প্রশ্ন করেছেন, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি।'

‘যখনই ডাকবেন, তখনই হাজির হয়ে যাব’, বললেন পাক মন্ত্রী

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আজ আপনারা আমায় যে প্রশ্ন করছেন, যেটার কারণে আপনারা আমায় আমন্ত্রণই করেননি। ওই প্রশ্নের জন্য আপনারা যখন আমায় ডাকবেন, তখন আমি হাজির হয়ে যাব। কিন্তু আগে তো ডাকতে হবে আমায়। আপনারা বলছেন যে দ্বিপাক্ষিক বিষয়ে আমরা কথা বলতে চাই। যখন আপনারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে চাইবেন….।’

সিন্ধু জলচুক্তি নিয়ে হুংকার দেওয়া মন্ত্রীর সুর নরম?

আর তিনি সেই মন্তব্য করেছেন সিন্ধু জলচুক্তি সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে। গত বছর পহেলগাঁও হামলার পরে অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয় ভারত। তারপর এই পাকিস্তানের মন্ত্রীই বলেছিলেন যে ‘যারা আমাদের জলে হাত দেবে, তাদের হাত কেটে ফেলা হবে।’

আরও পড়ুন: Delhi Cop: 'আমার মারুতি ব্রেজা চাই!' ১৩ লক্ষের গাড়ি পাননি, হবু স্ত্রীকে মণ্ডপে রেখেই ফিরলেন দিল্লির পুলিশকর্মী

সেই বিষয়টি নিয়ে ভারতীয় সাংবাদিকরা যখন আজ তাঁকে চেপে ধরেন, তখন কূটনৈতিক রক্ষাকবচের আশ্রয় নেন পাকিস্তানের মন্ত্রী। যিনি হাত কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনিই আজ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ইঙ্গিত দেন। কূটনৈতিক মহলের একাংশের মতে, পাকিস্তানের যা অবস্থা, তাতে কার্যত দ্বিপাক্ষিক স্তরে আলোচনার জন্য হাতজোড় করে আর্জি জানালেন।

আরও পড়ুন: Nvidia: এনভিডিয়া চিপ পাচার-কাণ্ডে নয়া টুইস্ট! জেনসেন-অ্যালিসের সম্পর্কের নেপথ্যে চিনা মাস্টারমাইন্ড?

যদিও ভারত অসংখ্যবার স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদ এবং আলোচনা একইসঙ্গে চলতে পারে না। ইসলামাবাদ আলোচনার টেবিলে বসতে চাইলে সন্ত্রাসবাদে মদত জোগানো বন্ধ করতে হবে। একইভাবে সিন্ধু জলচুক্তি নিয়েও নয়াদিল্লির অবস্থান যে পরিবর্তন হচ্ছে না, তা মাসুদ ভারতে আসার পরও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SUMP: প্রি-ফিজিবিলিটি সমীক্ষাতেই প্রবল প্রতিরোধ! অরুণাচলে সিয়াং প্রকল্পে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষোভের কারণ কী?

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘সিন্ধু জলচুক্তির প্রসঙ্গে বলতে চাই যে আমরা নিজেদের অবস্থান একদম স্পষ্ট করে দিয়েছি। আমরা সেই অবস্থানেই আমরা অটল রয়েছি। সেই অবস্থানের ছিঁটেফোটা পরিবর্তন হয়নি।’

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।