...
...
Next Story

6th Pay Commission DA Hike: একধাক্কায় ৭% DA বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়, কালীপুজোর আগেই বড় ঘোষণা সরকারের

6th Pay Commission DA Hike: একধাক্কায় সাত শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। কালীপুজোর আগেই বড় ঘোষণা করল সরকার। কবে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে? সেটাও জানিয়ে দেওয়া হল।

Published on: Oct 28, 2026, 16:27:04 IST
Advertisement

6th Pay Commission DA Hike: ষষ্ঠ বেতন কমিশনের আওতায় একধাক্কায় সাত শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পাশাপাশি ডিএ বাড়ছে ষষ্ঠ এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদেরও। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সাত শতাংশ। আর সেখানে ১৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় DA বৃদ্ধি

একধাক্কায় সাত শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। (ছবিটি প্রতীকী)
একধাক্কায় সাত শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। (ছবিটি প্রতীকী)

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এতদিন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ২৬২ শতাংশ হারে ডিএ পেতেন। জুলাই থেকে তাঁদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ২৬৯ শতাংশ। অর্থাৎ সাত শতাংশ বাড়ছে ডিএ।

আরও পড়ুন: Abhijeet Dipke Political Future: শেষে BJP জোটে যোগ দিচ্ছেন অভিজিৎ দীপকে? কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘ও এলে ভালো হবে’

পঞ্চম বেতন কমিশনের আওতায় DA বৃদ্ধি

আবার জুলাই থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৯৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতদিন তাঁরা ৪৮৩ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ফলে একধাক্কায় ডিএ বাড়ল ১৪ শতাংশ।

DA বেড়েছে সপ্তম বেতন কমিশনের আওতায়

তাছাড়াও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর বাড়ানো হয়েছে। তাঁদের মহার্ঘ ভাতা এবং ডিআর বেড়েছে তিন শতাংশ। জুলাইয়ের আগে তাঁরা ৬০ শতাংশ পর্যন্ত ডিএ পেয়েছেন। আর জুলাই থেকে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশ।

সবমিলিয়ে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সেই সিদ্ধান্তের ফলে ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লাখ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগী লাভবান হবেন। আর প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি ১০,০১৬ কোটি টাকা খরচ হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Indian Defence Export to Europe: ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫%, ৪ বছরে হল প্রায় ৮৩০০ কোটি টাকা

তারইমধ্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিকশতি গ্রাম স্বরাজ যোজনার জন্য ৭,৩৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার ১০,০০০ কোটি টাকার কন্টেনার ম্যানুফ্যাকচারিং প্রমোশন স্কিম এবং ১,৮৫৬ কোটি টাকার খেলো ইন্ডিয়া স্পোর্টস গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং স্কিমে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks