Vande Mataram on Independece Day 2026: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রথমবার ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এবারের ১৫ অগস্ট রাজধানী দিল্লিতে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের নয়া ক্রমবিন্যাসের বিষয়টি ব্যাখ্যা করে প্রতিরক্ষা সচিব আরকে সিং বলেছেন, ‘এই প্রথমবার আমরা এরকম ক্রমবিন্যাস মেনে (স্বাধীনতা দিবসের) অনুষ্ঠান করছি। (প্রথমে) তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) লালকেল্লায় আসবেন। এরপর জাতীয় জাতীয় স্তোত্র (বন্দে মাতরম) গাওয়া হবে। সেইসময় সবাই দাঁড়িয়ে থাকবেন। এরপর তিনি (প্রধানমন্ত্রী) পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত (জনগণমন) গাওয়া হবে।’
ভারতীয় বায়ুসেনার বিশেষ স্যালুট

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফুলের মাধ্যমে ‘বন্দে মাতরম’-র আবহ প্রদর্শিত হবে। এনসিসির ক্যাডেট এবং এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা লালকেল্লার প্রাচীরের উল্টোদিকের জ্ঞানপীঠে ‘বন্দে মাতরম’ ফুটিয়ে তুলবে। সেইসঙ্গে ‘বন্দে মাতরম’-র ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার একটি ব্যানার বহন করবে এবং লালকেল্লায় সমবেত জনতার উপরে পুষ্পবৃষ্টি করবে।
কারা কারা ডাক পাচ্ছেন লালকেল্লার অনুষ্ঠানে?
এমনিতে এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় ৫,০০০ জন বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় উদ্ভাবন কর্মসূচির আওতাধীন তরুণ প্রজন্মের উদ্ভাবক, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের আওতাধীন ইন্টার্নরা, বিভিন্ন প্রকল্পের আওতাধীন স্টার্ট-আপের প্রতিনিধিরা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় সেরা হওয়া প্রতিনিধি, স্টার্ট-আপ ইন্ডিয়া সিড ফান্ডের আওতাধীন সেরা স্টার্ট-আপের প্রতিনিধিরা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দিল্লির সরকারি স্কুলের পড়ুয়ারা থাকবেন। তাছাড়াও আরও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
লালকেল্লায় স্বাধীনতা দিবসের এবারের থিম যুবশক্তি
{{/usCountry}}লালকেল্লায় স্বাধীনতা দিবসের এবারের থিম যুবশক্তি
{{/usCountry}}তারইমধ্যে এবার স্বাধীনতা দিবসের থিম হচ্ছে যুব প্রজন্মের শক্তি। মাসখানেক আগেই যখন জেন-জি এবং যুবপ্রজন্মের প্রতিবাদে উত্তাল হয়েছে দিল্লি, সেই আবহে যুব প্রজন্মের থিম বেছে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব বলেন, ‘এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবশক্তিকেও বিশেষভাবে তুলে ধরা হবে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ভারতের তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি জানানো হবে।’