Abhishek on Kunal's chartered flight comment: চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনকী খোদ তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেছেন যে দলের টাকায় অভিষেক চার্টার্ড ফ্লাইটে গেলে সেটাকে মোটেও সমর্থন করেন না। আর সেইসব বিষয় নিয়ে দিল্লিতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যাঁরা বলছেন, আমি কীসে আসছি, কীসে যাচ্ছি, কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন, (তাহলে) অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে। আমার পাশে সিটে যদি কেউ বসে থাকেন, যেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল অপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহমর্মী। সে যদি আমার বিরুদ্ধে বলে, আমি তার বিরুদ্ধে বলব না।’
'জাস্ট সমর্থন করি না', স্পষ্টবাক কুণাল

আসলে বিদ্রোহী তৃণমূল সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নিয়ে সংঘাতের আবহে দিল্লিতে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিষেক। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে চার্টার্ড ফ্লাইটে করে কলকাতা থেকে দিল্লিতে গিয়েছেন তিনি। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক (যিনি মমতাপন্থীও বটে) ইঙ্গিতবাহী মন্তব্য করে বলেন যে ‘পার্টির এই অবস্থার মধ্যে কেউ যদি চার্টার্ড বিমানে করে গিয়ে থাকেন, তাহলে সেটার সমর্থন জাস্ট করি না।’
‘কোনওমতে আমি সেটার সমর্থন করছি না’, বার্তা কুণালের
সেইসঙ্গে কুণাল বলেন, ‘আমি এয়ারপোর্টে ছিলাম না। আমি বলতে পারব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গিয়েছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান নাকি চার্টার্ড বিমান নাকি বিশেষ বিমান, সেটা আমি বলতে পারব না। এখন এ বিষয়ে কথা বলার আমি কেউ নই। কিন্তু পার্টির খরচ করে কেউ যদি বিমান ভাড়া করে গিয়ে থাকেন, তাহলে কোনওমতে আমি সেটার সমর্থন করছি না।’
সাংসদপদ ছেড়ে নতুন করে জিতে দেখান, দেবদের চ্যালেঞ্জ অভিষেকের
{{/usCountry}}সাংসদপদ ছেড়ে নতুন করে জিতে দেখান, দেবদের চ্যালেঞ্জ অভিষেকের
{{/usCountry}}তারইমধ্যে স্পিকারের সঙ্গে অভিষেক দাবি করেছেন, বিদ্রোহী ২০ সাংসদের অবিলম্বে সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। আলাদা ব্লকেরও কোনও জায়গা নেই সংবিধানে। সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, যাঁরা বিদ্রোহী হয়েছেন, তাঁরা সাংসদপদ ছেড়ে বিজেপি, তৃণমূল বা অন্য কোনও দলের প্রতীকে ভোটে দাঁড়িয়ে লড়াই করার বার্তা দেন অভিষেক।