Ind Pak: হারিসদের বিপক্ষে সেই ধুন্ধুমার ইনিংস এখনও ভোলেনি পাক? পাকিস্তানে এই ভারতীয়ই ২০২৫র 'মোস্ট সার্চড অ্যাথলিট'

পাকিস্তানের বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো ক্রিকেট তারকারা কার্যত জনপ্রিয়তার তুঙ্গে সেদেশে। আর তার মাঝেই এই ভারতীয় ক্রিকেটার সেদেশের 'মোস্ট সার্চড অ্যাথলিট'।

Published on: Dec 8, 2025, 21:44:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘অপারেশন সিঁদুর’র বছর ২০২৫ সাল। আর এই ২০২৫ সালে পাকিস্তানে ইন্টারনেটে সবচেয়ে বেশি 'সার্চ' বা খোঁজ হয়েছে যে অ্যাথলিটের, তিনি একজন ভারতীয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে এক নৃশংস জঙ্গি হামলা হয়। যার জেরে ২৬ জনের মৃত্যু হয়। এই পহেলগাঁও হানার পর প্রথমবার এশিয়া কাপ টি ২০তে ২০২৫-এ ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আর এই সিরিজে কার্যত সলমন আঘার পাক টিমের কাছে 'ত্রাস' হয়ে উঠেছিলেন ভারতের ক্রিকেটি সুপারস্টার অভিষেক শর্মা। আর এই অভিষেক শর্মাই ২০২৫ সালে পাকিস্তানে ‘মোস্ট সার্চড অ্য়াথলিট’।

হ্যারিসদের বিপক্ষে সেই ধুন্ধুমার ইনিংস এখনও ভোলেনি পাক? পাকিস্তানে এই ভারতীয়ই ২০২৫র 'মোস্ট সার্চড অ্যাথলিট' (ছবি সৌজন্যে এএফপি)
হ্যারিসদের বিপক্ষে সেই ধুন্ধুমার ইনিংস এখনও ভোলেনি পাক? পাকিস্তানে এই ভারতীয়ই ২০২৫র 'মোস্ট সার্চড অ্যাথলিট' (ছবি সৌজন্যে এএফপি)

পাকিস্তানের বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো ক্রিকেট তারকারা কার্যত জনপ্রিয়তার তুঙ্গে সেদেশে। তবে তাঁদের ছাপিয়ে এই ভারতীয় ক্রিকেট তারকা, ২০২৫ সালে পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে বলে বার্তা দিচ্ছে এই ‘মোস্ট সার্চড অ্যাথলিট’র তকমা! এশিয়া কাপ ২০২৫-এ এই অভিষেক শর্মা, ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছেন। বাস্তবে, এশিয়া কাপের সুপার ৪ পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে তিনি ৩৯ বলে ৭৪ রান করেছিলেন এই পঞ্জাবের ভূমিপুত্র। ২০২৫ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৪৭.২৫ গড়ে ৭৫৬ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ছিল।

পাকিস্তানে সর্বাধিক অনুসন্ধান করা ক্রিকেট শব্দের মধ্যে একটি চমকও ছিল। 'পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা' শব্দটি ‘পাকিস্তান সুপার লিগ’ এবং ‘এশিয়া কাপ’র আগে তালিকার শীর্ষে ছিল।

( Pak terrorist meeting: পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ হেডকোয়ার্টারে হাইভোল্টোজ মিটিং! কারা ছিল? এল রিপোর্ট)

( Asim Munir Warns India: পাকিস্তানের 'সর্বেসর্বা' মুনির CDF হয়েই ভারতকে টার্গেট! দিল্লিকে দিলেন বড় হুঁশিয়ারি)

( Vastu Shastra: অফিসের ব্যাগে এই জিনিসগুলি রাখেন না তো? সৌভাগ্য ফেরাতে বাস্তুটিপস রইল)

উল্লেখ্য, চলতি বছরে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি টার্গেট করে হামলা চালায় ভারতের সেনা। এই অপারেশন ‘অপারেশন সিঁদুর’ র প্রসঙ্গ ২০২৫ সালের এশিয়া কাপেও আসে। সিরিজ জেতার পরও ভারতের প্রাপ্য ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা এসিসির চিফ মহসিন নকভি। যা ঘিরেও বিতর্কের শেষ নেই। এরপর 'সার্চ রেজাল্ট' নিয়ে এই নয়া তথ্য আসার পর এবার সকলের নজর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের দিকে। যেখানে ফের একবার অভিষেক শর্মাকে দেখার অপেক্ষায় তাঁর ফ্যানকূল!

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More