Asim Munir Warns India: পাকিস্তানের 'সর্বেসর্বা' মুনির CDF হয়েই ভারতকে টার্গেট! দিল্লিকে দিলেন বড় হুঁশিয়ারি
এদিন আসিম মুনিরের ভাষণে আধুনিক যুদ্ধপন্থার বার্তা উঠে আসে পাকিস্তানের সেনার প্রতি।
সদ্য পাকিস্তানের ক্ষমতার কার্যত অলিন্দে এক তাবড় তখত দখল করেছেন সেদেশের সেনার চিফ আসিম মুনির। এবার তিনি পাকিস্তানের ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ (CDF), ফলে কার্যত তিনি পাক মুলুকের ক্ষমতার ‘সর্বেসর্বা’ হয়ে উঠেছেন। সোমবার তিনি পাকিস্তানের সিডিএফ হিসাবে প্রথম ভাষণ দেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালার জেনারেল হেডকোয়ার্টার্সে।আর সিডিএফ-র পদে বসেই প্রথম ভাষণেই আসিম মুনিরের টার্গেটে আসে ভারত।

এদিন আসিম মুনিরের ভাষণে আধুনিক যুদ্ধপন্থার বার্তা উঠে আসে পাকিস্তানের সেনার প্রতি। আধুনিক যুদ্ধের উদীয়মান ক্ষেত্র, যেমন সাইবারস্পেস, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, মহাকাশ, তথ্য পরিচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং-র প্রসঙ্গ আসে আসিম মুনিরের ভাষণে। আর এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে পাকিস্তানকে তাল মিলিয়ে চলতে হবে বলে আহ্বান জানান আসিম মুনির। এরই সঙ্গে দিল্লির জন্য় এক হুঁশিয়ারি উঠে এসেছে আসিম মুনিরের রাওয়ালপিন্ডির ভাষণ থেকে। তিনি বলেন, ভারত যেন ‘কোনও ভুল ধারণার মধ্যে না থাকে,কারণ…’ কোনও ধরনের পদক্ষেপ হলেই ‘পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত এবং কঠোর।’ তাঁর বার্তাতে তালিবানের প্রতি হুঁশিয়ারিও উঠে আসে। মুনির বলেন, তালিবানকে বেছে নিতে হবে দুষ্টবৃত্ত আর পাকিস্তানের মধ্যে কোনও এককে। এছাড়াও এদিনের ভাষণে, সদ্য সিডিএফ হয়ে সিডিএফ হেডকোয়ার্টারকে মুনির ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।
( Lucky Zodiac Signs: সূর্য একা নন! সঙ্গে বুধ, শুক্রকে নিয়ে কপাল খুলবেন একঝাঁক রাশির, লাকি কারা?)
( Vastu Shastra: অফিসের ব্যাগে এই জিনিসগুলি রাখেন না তো? সৌভাগ্য ফেরাতে বাস্তুটিপস রইল)
( Vastu Shastra: অফিসের ব্যাগে এই জিনিসগুলি রাখেন না তো? সৌভাগ্য ফেরাতে বাস্তুটিপস রইল)
উল্লেখ্য, কিছুদিন আগেই, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। ইমরান, আসিমকে ‘মানসিকভাবে অস্থির’ বলেও দাবি করেন। জেলবন্দি ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বোন আলিমাও আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন। আলিমা বলেন,'যখনই আসিম মুনিরের মতো মৌলবাদী ক্ষমতায় থাকবেন, তখন ভারতের সঙ্গে তো যুদ্ধ করতে চাইবেনই। এমনকী ভারতের বন্ধু দেশগুলিও ভুগবে।' এই ঘটনার পর পাকিস্তানের সেনার আইএসপিআর নাম না করে ইমরান খানকে পাকিস্তানের ‘ন্যাশনাল থ্রেট’ (দেশের জন্য হুমকি) বলে অভিহিত করে। আর এরপরই পাকিস্তানের নয়া সিডিএফ-র তরফে এল দিল্লির জন্য এই হুঁশিয়ারি।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


