Modi on abusive remarks during protest: যন্তর মন্তরে বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে গালাগালি দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাত ১১ টা ৬ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় মোদী দাবি করেন, তাঁকে তো গালিগালাজ করা হয়েছে। ছাড়া হয়নি তাঁর প্রয়াত মা'কেও। তারপরও ওই ‘দুষ্টু বাচ্চাদের’ ক্ষমা করে দিচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী। আর সেই সিদ্ধান্তের কারণ কী, তাও ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, ছোটোবেলায় ভুল হয়ে যায়। তাঁরা দিকভ্রান্ত হয়ে পড়েছেন। আর দিকভ্রান্ত বাচ্চাদের শাস্তি না দিয়ে বুকে জড়িয়ে নেওয়ার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
‘কিছু দুষ্টু বাচ্চা নোংরা-নোংরা গালিগালাজ করেছে’

তাঁর কথায়, 'যন্তর মন্তরে যা কিছু হয়েছে, তা দেশ ও দুনিয়া দেখেছে। কিছু দুষ্টু বাচ্চা নোংরা-নোংরা গালিগালাজ করেছে। কোনও সভ্য সমাজে শোভা পায় না, এমন শব্দ প্রয়োগ করেছে। আমায় তো গালাগালি দেওয়া হয়েছে, আমার স্বর্গীয় মা'কেও গালিগালাজ করা হয়েছে। বিষয়টি যে কতটা কদাকার ছিল, তার কোনও ইয়ত্তা নেই। তবে আজ আমি এটুকু বলতে চাই যে, যৌবনে ভুল-ত্রুটি হয়েই থাকে এবং সেই ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগও থাকে - আর এই বিষয়টিই হল এক ধরনের ছেলেমানুষি।'
'ওদের সঠিক পথ দেখাতে হবে, আইনির চক্কর কাটিয়ে কিছু হবে না'
মোদী দাবি করেছেন, তাঁকে যেভাবে গালিগালাজ করা হয়েছে বা তাঁর প্রতি যে ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষত তরুণীর ব্যবহৃত শব্দ নিয়ে সমাজে ক্ষোভের বাতাবরণ তৈরি হলেও তরুণ প্রজন্মকে আইনি লড়াইয়ের দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে সঠিক পথ দেখানোই মনোযোগ দেওয়া উচিত। তাঁর কথায়, ‘এরা বিপথগামী বাচ্চা, আর তাদের সঠিক পথ দেখানো আমাদেরই দায়িত্ব; তাদের শাস্তি দিয়ে, আদালতের চক্কর কাটাতে বাধ্য করে কিংবা সমাজে হেনস্থা করে আমরা পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটাতে পারব না।’
{{/usCountry}}মোদী দাবি করেছেন, তাঁকে যেভাবে গালিগালাজ করা হয়েছে বা তাঁর প্রতি যে ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষত তরুণীর ব্যবহৃত শব্দ নিয়ে সমাজে ক্ষোভের বাতাবরণ তৈরি হলেও তরুণ প্রজন্মকে আইনি লড়াইয়ের দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে সঠিক পথ দেখানোই মনোযোগ দেওয়া উচিত। তাঁর কথায়, ‘এরা বিপথগামী বাচ্চা, আর তাদের সঠিক পথ দেখানো আমাদেরই দায়িত্ব; তাদের শাস্তি দিয়ে, আদালতের চক্কর কাটাতে বাধ্য করে কিংবা সমাজে হেনস্থা করে আমরা পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটাতে পারব না।’
{{/usCountry}}‘ভুলবশত জিভে কামড় লাগলে মানুষ যেমন নিজের দাঁত ভেঙে ফেলে না…’
সেইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি পড়ুয়াদের ক্ষমা করে দিতে চান। সমাজকেও একই কাজ করার আহ্বান জানিয়েছেন। একটি উপমা দিয়ে তিনি বলেন, ভুলবশত জিভে কামড় লাগলে মানুষ যেমন নিজের দাঁত ভেঙে ফেলে না, তেমনই কোনও ভুলের কারণে সমাজেরও উচিত নয় নিজেদের ছেলেমেয়েদের পরিত্যাগ করা।