...
...
Next Story

Shah on Pahalgam: বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘কাঠগড়ায়’ দাঁড় করিয়ে ছাড়বে পহেলগাঁও হানার রিপোর্ট! শাহের কণ্ঠে কোন ইঙ্গিত?

ইসলামাবাদকে কোন হুঁশিয়ারি অমিত শাহের?

Published on: Dec 26, 2025, 21:23:25 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৫ সালের এপ্রিলে ভূস্বর্গ কাশ্মীরের বুকে পহেলগাঁওতে রক্তবন্যা বইয়েছিল জঙ্গিরা। এরপর পাকিস্তানের জঙ্গি শিবির লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর' -এ গুঁড়িয়ে গিয়েছিল পাকিস্তানের পর পর জঙ্গি শিবির। এবার বছরের শেষলগ্নে হাজির সেই পাহেলগাঁও হানার রিপোর্ট। আর এই রিপোর্টই পাকিস্তানকে বিশ্বমঞ্চে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে বলে জানিয়ে রাখলেন অমিত শাহ।

পহেলগাঁও নিয়ে বড় বার্তা শাহের।  (@HMOIndia via PTI Photo)(PTI04_23_2025_000200B)(PTI12_26_2025_000224B) (@HMOIndia)
পহেলগাঁও নিয়ে বড় বার্তা শাহের। (@HMOIndia via PTI Photo)(PTI04_23_2025_000200B)(PTI12_26_2025_000224B) (@HMOIndia)

দিল্লিতে অ্যান্টি টেররিজম কনফারেন্স ২০২৫ এর সমাবেশে এদিন বক্তব্য রাখেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ বলেন,' যারা সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা করেছিল তাদের অপারেশন সিঁদুর-র মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে, এবং যারা তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে এটি বাস্তবায়ন করেছিল তাদের অপারেশন মহাদেবের মাধ্যমে নিরপেক্ষ করা হয়েছিল।' এর সঙ্গেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,' অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আমাদের বাহিনী তিনজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে, পাকিস্তানকে একটি কঠোর বার্তা দিয়েছে।' এর পাশপাশি ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন,'পহেলগাঁও সন্ত্রাসী হামলার তদন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্বজুড়ে এজেন্সিগুলি এটি (রিপোর্ট) অধ্যয়ন করবে এবং এর ফলাফল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাবে।' এরই সঙ্গে তিনি সন্ত্রাসের দুনিয়ার নানান পট পরিবর্তন ঘিরে দেশের এজেন্সিগুলিকে সতর্কতা অবলম্বন করতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন,' সন্ত্রাসবাদের দৃশ্যপট দ্রুত বিকশিত হচ্ছে। আমাদের অবশ্যই অদৃশ্য ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি নিয়ে পূর্বাভাস রাখতে হবে এবং তাদের জন্য প্রস্তুত থাকতে হবে।'

( Mysuru Blast Update: বড়দিনের উৎসবের মাঝে বিষাদের সুর! মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ, নিহত ১, আহত একাধিক)

( Bangladesh BPL: আজব কাণ্ড! বাংলাদেশে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়ে গেল বিপিএল! নেপথ্যে কী ঘটেছে?)

(Bangladesh Latest: বাংলাদেশে ফের গণপিটুনিতে যুবক খুন! এবার ঘটনাস্থল রাজবাড়ি, কী ঘটেছিল?এল Report )

সন্ত্রাসের মোকাবিলায় কর্মক্ষম অভিন্নতার ওপর জোর দেন অমিত শাহ। এছাড়াও টার্গেট সম্পর্কে আভাস পাওয়া, জরুরি গোয়োন্দা তথ্য, কাউন্টার অ্যাকশনের ক্ষেত্রে দেশের রাজ্যগুলির অ্যান্টি টেররিজম স্কোয়াড-র ভূমিকার ওপরেও তিনি জোর দেন। অমিত শাহ বলেন,'অপারেশনাল ঐক্য ছাড়া, আমরা গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার করতে বা সমন্বিত প্রতিক্রিয়া পরিচালনা করতে পারি না।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe