...
...
Next Story

SC on INDIA Bloc's Petition: '২২০ টাকা কম' দেওয়া হয়েছে, SIR নিয়ে রাহুলদের পিটিশনে ১৪ 'গলদ' পেল সুপ্রিম কোর্ট

SC on INDIA Bloc's Petition: এসআইআরে অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে বিরোধী জোট।

Published on: Oct 12, 2026, 23:59:42 IST
Advertisement

SC on INDIA Bloc'ss Petition: এসআইআরে অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন রাহুল গান্ধীরা। আর তাতে ১৪টি 'গলদ' পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোর্ট ফি বাবদ যে টাকা দিতে হয়, তার থেকে ২২০ টাকা কম দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য 'গলদের' মধ্যে আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপির মতো বিষয়।

১০টি অনুরোধ করা হয়েছে SIR সংক্রান্ত পিটিশনে

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ বিরোধীদের। (ছবি সৌজন্যে পিটিআই)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ বিরোধীদের। (ছবি সৌজন্যে পিটিআই)

এমনিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের তরফে যে পিটিশন দাখিল করা হয়েছে, তাতে মোট ১০টি অনুরোধ করা হয়েছে।

কোন কোন অনুরোধ করা হয়েছে?

১) যে যে বিষয় উত্থাপন করা হয়েছে, সেগুলির সমাধান না হওয়া পর্যন্ত এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখা হোক।

২) নির্বাচন কমিশন যাতে এসআইআর যাবতীয় তথ্য প্রকাশ্যে আনে, সেই আর্জি জানানো হয়েছে।

৩) বিতর্কিত এসআইআরের ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সংবিধানের ৩২৪ ধারা-সহ অন্যান্য প্রাসঙ্গিক আইন মেনে হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।

৪) ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের ক্ষেত্রে যাঁরা নিয়ম মেনে চলেননি, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

৫) এসআইআর সংক্রান্ত বিষয়ে কমিশন যা যা সিদ্ধান্ত নিয়েছে, তা যাতে নিয়ম মেনে করা হয়, সেজন্য সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks