Assam Bypolls 2026 Counting Result: শুধু রেজিনগর নয়, মুসলিম-অধ্যুষিত ১ লোকসভাও জয়ের পথে BJP, ২০২৪-তে হারে ২ লাখ ভোটে

Assam Bypolls 2026 Counting Result: নিজের ক্যারিশ্মা দেখাতে পারলেন না পুরনো 'হেভিওয়েট' মহম্মদ বদরুদ্দিন আজমল। বরং ২০২৪ সালে যে আসনে প্রায় আড়াই লাখ ভোটে জিতেছিল কংগ্রেস, সেই মুসলিম-অধ্যুষিত আসনে জয়ের মুখে বিজেপি।

Published on: Oct 9, 2026, 14:17:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Assam Bypolls 2026 Counting Result: আড়াই বছর আগে যে আসনে দু'লাখের বেশি ভোটে জিতেছিল কংগ্রেস, সেখানেই বড় ব্যবধানে জয়ের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। অভাবনীয় কিছু না ঘটলে তিন নম্বরে শেষ করতে হবে কংগ্রেসকে। তাও সেটা সংখ্যালঘু-অধ্যুষিত আসনে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু-অধ্যুষিত রেজিনগর বিধানসভা নির্বাচনে যখন বড় ব্যবধানে জয়ের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি, তখন পড়শি রাজ্যের মুসলিম-অধ্যুষিত আসনেও পদ্মফুল প্রায় ফুটেই গিয়েছে।

নিজের ক্যারিশ্মা দেখাতে পারলেন না পুরনো 'হেভিওয়েট' মহম্মদ বদরুদ্দিন আজমল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Maulana Badruddin Ajmal)
নিজের ক্যারিশ্মা দেখাতে পারলেন না পুরনো 'হেভিওয়েট' মহম্মদ বদরুদ্দিন আজমল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Maulana Badruddin Ajmal)

বিজেপি প্রার্থী এগিয়ে, তারপর বদরুদ্দিন, তারপর কংগ্রেস

নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নগাঁও লোকসভা আসনে আপাতত ৩ লাখ ৭৩ হাজার ৩০৪টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। দ্বিতীয় স্থানে আছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) মহম্মদ বদরুদ্দিন আজমল ২ লাখ ৮৩ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন। পিছিয়ে আছেন ৮৯,৭০৯ ভোটে। আর তৃতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা। তাঁর প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৬৬৬।

৫৫ শতাংশের বেশি মুসলিম ভোটার

অথচ নগাঁও লোকসভা আসনটা বিজেপির জন্য সহজ ছিল না। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ওই আসনে হিন্দু এবং সংখ্যালঘু ভোটারের অনুপাত ৬০:৪০। যদিও ডিলিমিটেশনের পরে মুসলিম ভোটার বেড়ে ৫৫ শতাংশের উপরে পৌঁছে যায়। তারপরই ২০২৪ সালের যে লোকসভা নির্বাচনে দু'লাখের বেশি জিতেছিলেন কংগ্রেস প্রার্থী প্রদ্যোৎ বরদলুই। যিনি পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হন।

আরও পড়ুন: Mamata vs Ritabrata TMC Vote Margin: 'নৈতিক' জয় মমতার! উপনির্বাচনে ১ আসনে লড়েই ঋত তৃণমূলের ‘ডবল-ডবল’ ভোট পেলেন

প্রদ্যোত ইস্তফা দেওয়ায় নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন হয়। বিজেপির তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি বিধানসভায় পদ্মশিবিরের ঘাঁটি অত্যন্ত মজবুত। সেটার উপরই ভর করে বিজেপি লড়াইয়ে নামে। সঙ্গে ভোট কাটাকুটির অঙ্কে পদ্মশিবিরের কিছুটা সুবিধা করে দেয় এআইইউডিএফও।

আরও পড়ুন: Nandigram-Rejinagar Bypoll Counting: গণনার সময় ‘ঘুমোতে’ গেলেন বিরোধী প্রার্থী, নন্দীগ্রাম-রেজিনগরে বিশাল জয়ের পথে BJP

'উন্নয়নের পক্ষে যে মুসলিমরা, তাঁরা ভোট দিয়েছে বিজেপিকে'

যদিও ভোটগণনার মধ্যেই বিজেপি বিধায়ক রূপক শর্মা দাবি করেছেন, যে মুসলিমরা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, তাঁরা বিজেপিকে বেছে নিয়েছেন। তাঁদের ভোট পেয়েছে বিজেপি। আর যাঁরা স্রেফ মুসলিম প্রতিনিধি চেয়েছেন, তাঁরা ভোট দিয়েছেন এআইইউডিএফকে। সেইসঙ্গে বিজেপি বিধায়ক এটাও স্বীকার করে নিয়েছেন যে ‘আমরা আশাতীত ভোট পেয়েছি।’

আরও পড়ুন: US official enjoys fake India report: ভারতের খারাপ হয়েছে শুনে আনন্দে লাফালেন শীর্ষ মার্কিন কর্তা, আদতে ওটা ভুয়ো খবর ছিল

৫ সপ্তাহেই IAS অফিসার থেকে সাংসদ

আর যে বিজেপি প্রার্থী দেবাশিস জয়ের মুখে দাঁড়িয়ে আছেন, তিনি মাসখানেক আগে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপিতে যোগ দেন। নওগাঁওয়ের ডেপুটি কমিশনার পদে থাকার সময় স্বেচ্ছাবসর গ্রহণের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন আইএএস অফিসার। যা ৩ সেপ্টেম্বর গৃহীত হয়েছিল। তারপরই যোগ দেন বিজেপিতে। আর প্রত্যাশিতভাবেই নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হন। অভাবনীয় কিছু না ঘটলে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে সাংসদ হতে চলেছেন দেবাশিস।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More