Rules changing from 1st June 2026: নয়া মাস শুরু হতেই দেশজুড়ে একগুচ্ছ আর্থিক ও সামাজিক নিয়মে বড়সড় রদবদল এল। আজ (১ জুন) থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলির সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায়। রান্নাঘরের বাজেট ম্যানেজমেন্ট হোক বা মোবাইল ফোনের ডিজিটাল পেমেন্ট কিংবা ট্রেনের সফর-বিভিন্ন ক্ষেত্রে এসেছে নতুন গাইডলাইন।
সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত

আজ থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের নিয়ম শুরু হল। স্বল্প দূরত্বের হোক বা দূরপাল্লার - সরকারি বাসে মহিলারা ফ্রি'তে যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে পিঙ্ক কার্ড দেওয়া হবে। আপাতত সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে মহিলাদের - ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র।
রান্নাঘরে জোড়া কানেকশনে কড়াকড়ি (LPG এবং PNG)
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবার রান্নার গ্যাসের অপচয় ও বেআইনি ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত গ্রাহকদের বাড়িতে একই সঙ্গে এলপিজি (LPG সিলিন্ডার) এবং পিএনজি (পাইপলাইনের গ্যাস) দুটি কানেকশনই চালু রয়েছে, তাদের জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ১ জুন থেকে আগামী ৩০ দিনের মধ্যে এই ধরনের গ্রাহকদের তাদের পুরনো এলপিজি সিলিন্ডার কানেকশনটি সারেন্ডার করতে হবে।
তবে গ্রাহকদের সুবিধার জন্য ইন্ডিয়ান, ভারত গ্যাস বা এইচপি-র মতো তেল সংস্থাগুলি একটি বিশেষ 'কানেকশন ট্রান্সফার ভাউচার' ব্যবস্থা চালু করেছে। এর ফলে ভবিষ্যতে আপনি যদি এমন কোনও এলাকায় চলে যান যেখানে পাইপলাইন বা পিএনজি-র সুবিধা নেই, তবে এই ভাউচারটি দেখিয়ে আপনি পুনরায় আপনার এলপিজি কানেকশনটি চালু করতে পারবেন। এর পাশাপাশি, প্রতি মাসের মতো ১ জুনেও বাণিজ্যিক ও রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয়েছে।
UPI পেমেন্টে বাড়তি নিরাপত্তা
{{/usCountry}}তবে গ্রাহকদের সুবিধার জন্য ইন্ডিয়ান, ভারত গ্যাস বা এইচপি-র মতো তেল সংস্থাগুলি একটি বিশেষ 'কানেকশন ট্রান্সফার ভাউচার' ব্যবস্থা চালু করেছে। এর ফলে ভবিষ্যতে আপনি যদি এমন কোনও এলাকায় চলে যান যেখানে পাইপলাইন বা পিএনজি-র সুবিধা নেই, তবে এই ভাউচারটি দেখিয়ে আপনি পুনরায় আপনার এলপিজি কানেকশনটি চালু করতে পারবেন। এর পাশাপাশি, প্রতি মাসের মতো ১ জুনেও বাণিজ্যিক ও রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয়েছে।
UPI পেমেন্টে বাড়তি নিরাপত্তা
{{/usCountry}}ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে এবং ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার সমস্যা বন্ধ করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এক বড় পদক্ষেপ করেছে। ১ জুন থেকে আপনি যখনই গুগল পে (Google Pay), ফোনপে (PhonePe) বা পেটিএম (Paytm)-এর মতো অ্যাপের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে যাবেন, তখন ইউপিআই পিন দেওয়ার আগেই স্ক্রিনে ওই ব্যক্তির আসল নাম (Legal Name) ভেসে উঠবে। অর্থাৎ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার যে নাম নথিভুক্ত আছে, সেটি দেখা যাবে। এর ফলে টাকা পাঠানোর ঠিক আগের মুহূর্তে আপনি নিশ্চিত হতে পারবেন যে সঠিক মানুষের কাছেই টাকা যাচ্ছে।
ব্যাঙ্কিং চার্জে পরিবর্তন ও প্যান কার্ডের নিয়ম
১) এটিএম ট্রানজ্যাকশন ফি: একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক প্রতি মাসে যে ৩ থেকে পাঁচটি ফ্রি এটিএম ট্রানজ্যাকশনের সুবিধা দিত, তার নিয়মে বদল এনেছে। নির্দিষ্ট ফ্রি লিমিট পার হয়ে যাওয়ার পর টাকা তোলা, মিনি স্টেটমেন্ট দেখা বা ব্যালেন্স চেক করার মতো সাধারণ কাজের জন্য গ্রাহকদের এখন থেকে আরও বেশি চার্জ বা ফি গুণতে হতে পারে।
২) প্যান কার্ডের প্রয়োজনীয়তা: নগদ জমার ক্ষেত্রে একটি বড় স্বস্তি দেওয়া হয়েছে। ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিটের জন্য প্যান কার্ডের কড়াকড়িতে কিছুটা ছাড় মিললেও ২০ লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তির লেনদেন বা পারিবারিক কোনও উপহারের ক্ষেত্রে বৈধ প্যান কার্ড থাকা বাধ্যতামূলক রাখা হয়েছে।
ইনকাম ট্যাক্সে বড় ছাড় ও অ্যাডভান্স ট্যাক্স
১) চাকরিজীবীদের জন্য সুখবর: পুরনো কর কাঠামোর অধীনে চাকরিজীবীদের জন্য সন্তানদের পড়াশোনার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বাড়িয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা এবং হোস্টেল অ্যালাউন্স বাড়িয়ে প্রতি মাসে ৯,০০০ টাকা পর্যন্ত করমুক্ত করা হয়েছে। এছাড়াও বেঙ্গালুরু, পুণে, হায়দরাবাদ ও আমদাবাদের মতো বড় শহরকে এবার ৫০ শতাংশ এইচআরএ ট্যাক্স ছাড়ের আওতায় আনা হয়েছে।
২) অ্যাডভান্স ট্যাক্স: যাঁদের আনুমানিক নেট ট্যাক্স লায়াবিলিটি বা করের দায় ১০,০০০ টাকার বেশি, তাঁদের ১৫ জুনের মধ্যে মোট ট্যাক্সের ১৫ শতাংশ অংশ অ্যাডভান্স ট্যাক্স হিসেবে জমা দিতে হবে। তা না করলে প্রতি মাসে ১% হারে জরিমানা দিতে হবে।
LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি
মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩.৫ টাকা। তার ফলে আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩,২৫৫.৫ টাকা হয়ে গিয়েছে। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার) দাম অপরিবর্তিত আছে।
ট্রেন যাত্রার সময়ে বদল
নিত্যযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রেল কর্তৃপক্ষ। ১ জুন থেকে সাউদার্ন রেলওয়ে চেন্নাই বিচ-তাম্বারাম-চেঙ্গালপট্টু রেল করিডোরে চলাচলকারী প্রায় ২০০টিরও বেশি লোকাল ট্রেনের সময়সূচি সম্পূর্ণ বদলে দিয়েছে। অফিস কিংবা গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তাই যাত্রীদের স্টেশনের ডিসপ্লে বোর্ড বা ডিজিটাল অ্যাপ দেখে নতুন টাইমটেবিল মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।