Bangladesh on Chinese J-10CE Fighter Jet: পাকিস্তানের 'গ্যাস' খেয়ে নিল বাংলাদেশ। আর সেই ‘গ্যাস’ খেয়ে নিয়ে চিনা যুদ্ধবিমান জে-১০সিই কেনার আগ্রহ প্রকাশ করল ঢাকা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশি বায়ুসেনাকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। সেজন্য ফোর্থ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন কেনার তোড়জোড় চলছে। সেই রেশ ধরেই চিনা যুদ্ধবিমান জে-১০সিই কেনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সেই যুদ্ধবিমানের দর নিয়ে আলোচনা করেছে একটি কমিটি। তৈরি করা হয়েছে খসড়া চুক্তি।
পাকিস্তানের মিথ্যের জালে ফাঁসল বাংলাদেশ

আর কেন চিনা যুদ্ধবিমান জে-১০সিই কিনতে আগ্রহী ঢাকা, তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্যাখ্যা শুনে সংশ্লিষ্ট মহল বলছে যে মিথ্যে বলায় পাকিস্তান সত্যিই বিশেষজ্ঞ। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, জাহেদ বলেছেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় ভারতের রাফাল বিমান ভূপাতিত হয়েছিল। আর তা করেছিল চিনের জে-১০ বিমান। এই তথ্য এখন নিশ্চিতভাবে প্রমাণিত।'
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর জবাব ও নিখাদ কমেডি
যে ‘প্রমাণের’ কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেটা দিতে পারেনি খোদ পাকিস্তানই। পহেলগাঁও হামলার পরে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন একটা ক্ষেত্রেই জিতেছিল পাকিস্তান - সেটা হল মিথ্যে ছড়ানোয়। এমনকী এমন-এমন সব দাবি করা হচ্ছিল, যা শুনে হাসাহাসি পড়ে গিয়েছিল।
একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছিলেন যে ভারতের নাকি পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করেছে ইসলামাবাদ। আর সেই দাবির স্বপক্ষে যখন সাংবাদিক প্রমাণ চান, তখন তথমত খেয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'এটা তো পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় নয়, ভারতের সোশ্যাল মিডিয়ায়। আর সেইসব যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছে কাশ্মীরে।'
{{/usCountry}}একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছিলেন যে ভারতের নাকি পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করেছে ইসলামাবাদ। আর সেই দাবির স্বপক্ষে যখন সাংবাদিক প্রমাণ চান, তখন তথমত খেয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'এটা তো পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় নয়, ভারতের সোশ্যাল মিডিয়ায়। আর সেইসব যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছে কাশ্মীরে।'
{{/usCountry}}যে হাস্যকর কথা শুনে সাংবাদিক বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কী ছড়াচ্ছে, সেটা জানতে চাইছেন না। নির্দিষ্টভাবে প্রমাণ চাইছেন বলে জানান সাংবাদিক। সেই প্রমাণ আর কখনওই দিতে পারেনি পাকিস্তান। কিন্তু বাংলাদেশ সেই পাকিস্তানের ‘গ্যাস’ খেয়ে নিয়েছে । আর চিনা যুদ্ধবিমান কেনার তোড়তোড় করছে।
পাকিস্তানের ৯ বিমান ধ্বংস করেছে ভারত
অথচ বাস্তবে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে ন'টি বিমান ধ্বংস করে দিয়েছে ভারত। একেবারে নির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করে ভারতীয় সামরিক বাহিনীর তরফে সেই তথ্য জানানো হয়েছে। যে তালিকায় পাকিস্তানের ন'টি যুদ্ধবিমান, একটি সি-১৩০ হারকিউলিস বিমান, দুটি উন্নত নজরদারি বিমানও আছে বলে সূত্রের খবর।