...
...
Next Story

Bangladesh BPL: আজব কাণ্ড! বাংলাদেশে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়ে গেল বিপিএল! কী ঘটেছে?

ট্রফি ঘিরে কোন তথ্য প্রকাশ্যে এল?

Published on: Dec 26, 2025, 20:44:22 IST
By
Prefer HTon Google
Advertisement

প্রথম বা দ্বিতীয় বর্ষ নয়। দ্বাদশ বর্ষ! ১২ তম বর্ষে বাংলাদেশের ক্রিকেটের নাম করা লিগ, বিপিএল-র উদ্বোধন হয়ে গেল লিগের ট্রফি ছাড়াই। লিগ শুরুর আগে অবশ্য ব্যাপক বিতর্কও দেখা গিয়েছিল। একের পর এক নেতিবাচক খবরের জেরে শিরোনামে ছিল এই বিপিএল। এরপর উদ্বোধনের দিন দেখা গেল, জাঁকজমক সবই আছে, তবে নেই ট্রফি!

বাংলাদেশে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়ে গেল BPL
বাংলাদেশে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়ে গেল BPL

একদিকে, হাদি হত্যা ঘিরে বাংলাদেশের ঢাকার শহবাগে বিপুল জনতার জমায়েত দেখা গিয়েছে শুক্রবার, অন্যদিকে, বাংলাদেশের সিলেটে উদ্বোধন হয়ে গেল ১২ তম বিপিএল-র। লিগের ক্রিকেটের এই আয়োজনের উদ্বোধনের দিন ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালিত হয়। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সবই হল, কিন্তু মাঠে দেখা গেল না লিগের ট্রফি। কেন এমন হল? ট্রফি গেল কোথায়? এমনই সমস্ত প্রশ্ন যখন উঠছে, তখন একাধিক বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা ছিল, কবে তা উদ্বোধনের আগে পৌঁছয়নি। আর এর জেরেই আস্ত একটা লিগের উদ্বোদন হয়ে গেল ট্রফি ছাড়াই। আর এই ট্রফি না আসার কারণে ক্যাপ্টেনস ডেও আয়োজিত হয়নি এই বিপিএল-এ। জানা গিয়েছে এই ট্রফি দুবাই থেকে আসবে বাংলাদেশে। যার দাম ৩০ লাখ টাকা।

( Mysuru Blast Update: বড়দিনের উৎসবের মাঝে বিষাদের সুর! মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ, নিহত ১, আহত একাধিক)

( Mangal Gochar: মঙ্গলের গোচরে পদোন্নতি, বিদেশ ভ্রমণ! আগামী দিনে কপাল খুলবে কাদের?)

(‘পলাতক’ ললিত-বিজয়ের ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলল দিল্লি? কোন ইস্যুতে MEAর টার্গেটে কানাডা? )

( Bangladesh Politics: তারেক ঢাকায় পা রাখতেই বাংলাদেশের রাজনীতিতে নয়া পর্ব? আজই NCP ছাড়লেন কে?)

এদিকে, বাংলাদেশের এই লিগের ক্রিকেটে বিতর্ক কার্যত উদ্বোধনের আগে থেকেই ছায়াসঙ্গী হয়ে ওঠে! টুর্নামেন্ট শুরুর একদিন আগে গতকাল চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। এছাড়াও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। এই সমস্ত কিছুর পর এবার ট্রফি বিতর্ক।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe