সদ্য বাংলাদেশে এসে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। সেদেশের ভোটে এই সম্ভাব্য প্রার্থীর মৃত্যু ঘিরে গোটা বাংলাদেশ উত্তাল। বৃহস্পতির রাতেই খবর আসে গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না, তিনি প্রয়াত। এরপরই বাংলাদেশে একাধিক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগানো হয় দুটি সংবাদমাধ্যম অফিসে। এই পরিস্থিতিতে আজ শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছয় হাদির মরদেহ। শনিবার বাংলাদেশে এই মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে। তারই মধ্যে খবরে বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি।

হাদিকে সমাহিত করা হেব কবি নজরুল ইসলামের সমাধির পাশে:-
বেশ কিছু রিপোর্টের দাবি অনুযায়ী, ওসমান হাদিকে বাংলাদেশে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হতে পারে। আপাতত তাঁর দেহ হিমঘরে রাখা হয়েছে।
( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্রমতে বাড়ির কোনদিকে রাখা শুভ? এই ভুল করছেন না তো! রইল বাস্তুটিপস)
এনসিপি নেতার বার্তা:-
{{/usCountry}}এনসিপি নেতার বার্তা:-
{{/usCountry}}জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানের পর ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে একাধিক এনসিপি নেতার নাম। নবগঠিত এনসিপির অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারিরা। বৃহস্পতির রাতে যখন হাদির মৃত্যুর শোকবার্তা বাংলাদেশে এসে পৌঁছায়, তখন ক্ষোভে ফুঁসে রাস্তায় অবস্থান করতে দেখা যায় জনতাকে। সেখানেরই এক জমায়েতে এনসিপি নাহিদ বলেছিলেন,' ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয়।' বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারত বিরোধিতার সুর শোনা যায়। এরপরই শুক্রবারের সন্ধ্যায় এই এনসিপিরই অপর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন,এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না। যারা এ ধরনের উস্কানি মূলক কাজকর্ম করতে চায়, আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। বৃহস্পতির রাতে যে এনসিপি ভারত বিরোধিতার সুর চড়া করে, শুক্রের সন্ধ্যায় তারাই হাইকমিশনে হামলা না করার বার্তা দেয়।
পাটোয়ারির বার্তা, ‘যারা এখানে স্যাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই-বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।’