Bangladesh 1st Electric Train: দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের মধ্যে ৫২ কিলোমিটার রুটে সেই বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩১ সালের ৩০ জুনের মধ্যেই সেই ট্রেন ছুটবে।
পরিকাঠামো তৈরি করতে হবে, মেগা প্রকল্পের ঋণ

আর স্বভাবতই একলপ্তে বাংলাদেশের সর্বত্র বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো যাবে না। কারণ শুধু বৈদ্যুতিক ইঞ্জিন আনলেই হবে না, যে রুটে সেই ট্রেন চলবে, সেটির বৈদ্যুতিকীকরণও করতে হবে। ফলে সময় লাগবে। সেইমতো প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে বাংলাদেশের রাজধানী লাগোয়া অঞ্চলে বৈদ্যুতিক ট্রেন চালানো হবে। সেজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের তরফে ঋণ মিলবে বলে জানানো হয়েছে।
১৬টি নয়া ট্রেন সেটও কিনবে বাংলাদেশ
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নারায়ণপুর-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিকীকরণ পাশাপাশি ১৬টি নয়া ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে কোচের সংখ্যা হবে পাঁচটি। নয়া রুটে বসাতে হবে ওভারহেড তার। বাংলাদেশে এমনিতেই বিদ্যুতের প্রবল সংকট আছে। সেই পরিস্থিতিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর-অন্তর তৈরি করতে হবে ট্রাকশন সাবস্টেশন। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থাও চালু করার পরিকল্পনা আছে বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।
ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল কবে?
{{/usCountry}}ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল কবে?
{{/usCountry}}তবে বৈদ্যুতিক ট্রেন চালুর ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল স্বাধীনতারও আগে - সেই ১৯২৫ সালে। রেলের তথ্য অনুযায়ী, বম্বে ভিটি এবং কুরলা হারবারের মধ্যে ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি সেই পরিষেবা চালু করা হয়েছিল। আর ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ব্রডগেজ রেল নেটওয়ার্কের ৯৯.৬ শতাংশ অংশেই বৈদ্যুতিকীকরণ হয়ে গিয়েছে।
পাকিস্তানে কবে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল?
সেখানে পাকিস্তানের রেলের হাল মারাত্মক খারাপ। একাধিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে বৈদ্যুতিক ট্রেন চলে না। ডিজেলচালিত ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চালানো হয়। তবে খাতায়কলমে পাকিস্তানে প্রথম বিদ্যুৎচালিত ট্রেন চলেছিল ১৯৭০ সালে। তখন পৃথক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। পাকিস্তান পরিচিত ছিল পশ্চিম পাকিস্তান নামে। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।