‘আরও রেকর্ড হওয়ার আগে ব্যাট দে ভাই’, টানা ৩ ডাকের পরে T20 বিশ্বকাপ থেকে বাদ পড়া তারকাকে মেসেজ অভিষেকের

ক্রিকেট মাঠে বন্ধুত্ব আর খুনসুটি সবসময়ই ভক্তদের বাড়তি বিনোদন দেয়। বিশেষ করে যখন দুই তারকা ক্রিকেটারের মধ্যেকার ব্যক্তিগত চ্যাট বা মজার কোনও ঘটনা সামনে আসে। তারইমধ্যে অভিষেক শর্মা একজনকে মেসেজ করেন, ‘আরও রেকর্ড হওয়ার আগে ব্যাট দে ভাই।’

Published on: Mar 21, 2026, 14:58:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্রিকেট মাঠে বন্ধুত্ব আর খুনসুটি সবসময়ই ভক্তদের বাড়তি বিনোদন দেয়। বিশেষ করে যখন দুই তারকা ক্রিকেটারের মধ্যেকার ব্যক্তিগত চ্যাট বা মজার কোনও ঘটনা সামনে আসে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের তারকা ওপেনার অভিষেক শর্মার অফ-ফর্ম নিয়ে ছোটবেলার বন্ধু তথা সতীর্থ শুভমন গিলের সঙ্গে মেসেজের একটি মজার বার্তা সামনে এসেছে। টানা তিনটি 'ডাক' বা শূন্য রানে আউট হওয়ার পর অভিষেকের সেই রসিকতা এখন ক্রিকেট প্রেমীদের চর্চার কেন্দ্রে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অভিষেক শর্মা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অভিষেক শর্মা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

বিশ্বকাপে অভিষেকের ব্যাটে রানের খরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা শুভমান গিলের জন্য একেবারেই সুখকর হয়নি। দলের অন্যতম প্রধান ভরসা হওয়া সত্ত্বেও টুর্নামেন্টের টানা তিনটি ম্যাচে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। ক্রিকেটের পরিভাষায় একে 'হ্যাটট্রিক অফ ডাকস' বলা হয়। যেখানে ওপেনার হিসেবে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা ছিল, সেখানে অভিষেকের এই ব্যর্থতা নিয়ে যখন ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়। লজ্জার নজিরও গড়ে ফেলেন।

আরও পড়ুন: Rain-Wind Forecast in Kolkata: বৃষ্টিতে ৬.২ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, আজ ৬০ কিমিতে ঝড়, জারি কমলা সতর্কতাও

সেই আবহে বন্ধু শুভমনকে অভিষেক কী মেসেজ করেন, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক অনুষ্ঠানে ফাঁস করে দেন অভিষেক। তিনি মজা করে শুভমনকে বলেন, ‘ভাই, এর আগে আরও লজ্জার রেকর্ড তৈরি হওয়ার তোর ব্যাটটা আমায় দিয়ে দে!’ উল্লেখ্য, অতীতেও ফর্মে না থাকলে শুভমনের থেকে ব্যাট ধার করে খেলেছেন অভিষেক। যা তাঁরা নিজেরাই জানিয়েেন।

আরও পড়ুন: Ex-KKR star breaks Gayle T20 Record: ৮১ বলে ১৯৩ রান- আইপিএলের আগেই গেইলের T20 বিশ্বরেকর্ড ভাঙলেন KKR-র প্রাক্তন তরুণ

আসলে অভিষেক এবং শুভমন দু'জনেই পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তাঁদের মধ্যেকার সম্পর্ক অত্যন্ত গভীর। অভিষেক যখন জিম্বাবোয়ে সফরে ভারতের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক শতরান করেছিলেন, তখন তিনি গিলের ব্যাট দিয়েই খেলেছিলেন। সেই পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়েই অভিষেক হয়তো এই খারাপ সময়ে গিলের ওপর থেকে মানসিক চাপ কমাতে এমন রসিকতা করেছেন।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2027 Preparation: রোহিত-বিরাটের ‘শেষ’ বিশ্বকাপের দলে কারা? সম্ভাব্য ২০ জন বেছে নিল BCCI, নজর IPL-এ

আইপিএল ও জাতীয় দলের ভবিষ্যৎ

শুভমন গিল এবং অভিষেক শর্মা- দু'জনেই আগামিদিনে ভারতীয় ক্রিকেটের বড় স্তম্ভ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি শুভমন। অভিষেক ফাইনালের আগে পর্যন্ত সেরকম ছন্দে ছিলেন না। কিন্তু ফাইনালে বিধ্বংসী ইনিংস খেলেন। ২১ বলে ৫২ রান করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More