ICC Cricket World Cup 2027 Preparation: রোহিত-বিরাটের ‘শেষ’ বিশ্বকাপের দলে কারা? সম্ভাব্য ২০ জন বেছে নিল BCCI, নজর IPL-এ
এখনও দেড় বছর বাকি। কিন্তু ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ২০ জন সম্ভাব্য খেলোয়াড়কে চিহ্নিত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড (বিসিসিআই)। আইপিএলের দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তারা।
এখনও দেড় বছর বাকি। কিন্তু ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ২০ জন সম্ভাব্য খেলোয়াড়কে চিহ্নিত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তার সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, কোন ২০ জন খেলোয়াড় আগামী বছর বিশ্বকাপ খেলার বিমানে উঠতে পারেন, তা চিহ্নিত করে ফেলা হয়েছে। আইপিএলের সময় পাঁচ নির্বাচক ওই খেলোয়াড়দের উপরে বিশেষভাবে নজর রাখবেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

T20 বিশ্বকাপ ও অলিম্পিক্সের আগে জোর ২০২৭-র বিশ্বকাপে
এমনিতে আগামী বছর অক্টোবর-নভেম্বরে একদিনের বিশ্বকাপ আছে। ২০২৩ সালে ঘরের মাঠে স্বপ্নভঙ্গের ফাইনালের পরে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। আবার সবকিছু ঠিকঠাক থাকলে এটাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ বিশ্বকাপ হবে। তাছাড়াও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপই হল সাদা বলের প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট। সেই পরিস্থিতিতে এবারের আইপিএল থেকেই তোড়জোড় শুরু করে দিচ্ছে ভারতীয় বোর্ড।
নয়া কোনও তারকার খোঁজে নেই বিসিসিআই
তবে একদিনের বিশ্বকাপের জন্য সেই অর্থে আইপিএল থেকে নতুন কোনও খেলোয়াড়ের সন্ধান করছে না আইসিসি। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদন অনুযায়ী, ৫০ ওভারের বিশ্বকাপের দলে ঢুকতে পারেন, এমন ২০ জন সম্ভাব্য খেলোয়াড়ের উপরে আইপিএলের সময় নজর রাখবেন নির্বাচকরা।
আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!
তাঁদের পারফরম্যান্স কেমন হচ্ছে, ফিটনেস কেমন আছে, সেদিকে নজর রাখবেন। প্রতি সপ্তাহে প্রত্যেক নির্বাচক যাতে কমপক্ষে একটি ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেন, তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই। অর্থাৎ পাঁচজন নির্বাচক প্রতি সপ্তাহে কমপক্ষে পাঁচটি ম্যাচ দেখবেন স্টেডিয়ামে বসে। বাকি ম্যাচগুলি টিভিতেই দেখতে পারবেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


