...
...
Next Story

Mysuru Blast Update: বড়দিনের উৎসবের মাঝে বিষাদের সুর! মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ, নিহত ১, আহত একাধিক

মাইসুরুর ঘটনায় প্রাথমিকভাবে ১ জনের মৃত্যুর খবর এসেছে।

Published on: Dec 25, 2025, 22:24:06 IST
By
Prefer HTon Google
Advertisement

বড়দিনের উৎসবের মাঝেই বিষাদের সুর। বৃহস্পতিবার কর্ণাটকের মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে এক বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। যার জেরে প্রাথমিকভাবে ১ জনের মৃত্যুর খবর এসেছে। আহতের সংখ্যা একাধিক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হিলিয়ামের বেলুন থেকে এই বিস্ফোরণ ঘটেছে। এই ধরনের বেলুন প্যালেসের কাছেই বিক্রি হয়ে থাকে।

মাইসুরু অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ। (প্রতীকী ছবি)
মাইসুরু অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ। (প্রতীকী ছবি)

জানা গিয়েছে, কর্ণাটক এক্সিবিশন অথরিটির প্রবেশের কাছে এই বিস্ফোরণ ঘটে। বড়দিনের ছুটির জন্য আজ সন্ধ্যায় সেই জায়গায় বহু মানুষের ভিড় ছিল। আর সেই জনবহুল জায়গাতেই এই বিস্ফোরণ ঘটে যায়। জানা গিয়েছে, রাজপ্রাসাদের জয়মার্তন্ড গেটের কাছে এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে আহতদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা রয়েছেন। তাঁর নাম শাহিনা। আহতদের কে আর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তি পেশায় বিক্রেতা ছিলেন।

( ‘রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারোর ইনভলমেন্ট ছাড়া খুনি পালাতে পারেনা’, হাদি হত্যাকাণ্ডে সরব বাংলাদেশের এনসিপি নেতা)

( Bangladesh Latest: বাংলাদেশে ফের গণপিটুনিতে যুবক খুন! এবার ঘটনাস্থল রাজবাড়ি, কী ঘটেছিল?এল Report)

বিগত পাঁচ শতাব্দী ধরে কর্ণাটকের শিল্প নৈপুণ্যতাকে বহন করে চলেছে এই মাইসুরুর অম্বা বিলাস প্যালেস। এই রাজপ্রাসাদের দিনের সৌন্দর্যের পাশপাাশি সূর্যাস্তের পর বিশেষ দিনে আলোকসজ্জার সৌন্দর্যও মন কেড়ে থাকে অনেকের। ওদেয়ার বংশের এই রাজপ্রাসাদ বহু শতাব্দী প্রাচীন। এই প্রাসাদের মুখ চামুন্ডি পাহাড়ের দিকে রয়েছে। উল্লেখ্য, ‘মাইসুরু’ শব্দের অর্থ হচ্ছে দুর্গ। আর যে ভূমি, দুর্গ স্বরূপ সেখানেই মাইসুরর রাজবংশের এই রাজপ্রাসাদ। ১৮৯৬ সালে চামরাজ ওদেয়ারের জ্যেষ্ঠ কন্যা জয়লক্ষ্মণির বিবাহের সময় শেষ প্রাসাদটি, যা বর্তমানে পুরাতন প্রাসাদ বা কাঠের প্রাসাদ নামে পরিচিত, পুড়ে ছাই হয়ে যায়। মহারাজা কৃষ্ণরাজ ওদেয়ার চতুর্থ এবং তাঁর মা মহারাণী কেম্পানঞ্জম্মন্নি দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে একটি নতুন প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেন। এমনই বহু ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাজপ্রাসাদের সঙ্গে।

(বিস্তারিত আসছে।)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe