Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস মিসাইল নিয়ে ৬৬১.৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার জন্য জাহাজের জন্য ব্রহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার লাগবে। আর সেজন্যই ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে সেই মেগা চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইলকে বিধ্বংসী করে তোলে।
৬৮ শতাংশ ভারতীয় সরঞ্জাম দিয়ে তৈরি হবে

যে চুক্তি হয়েছে, তার শর্ত অনুযায়ী, ন্যূনতম ৬৮ শতাংশ ভারতীয় সরঞ্জাম ব্যবহার করতে হবে, যা ভারতে তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই চুক্তির ফলে ভারতীয় নৌসেনার হাত যেমন মজবুত হবে, তেমনই ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের পাশাপাশি সার্বিকভাবে ভারতীয় শিল্পের বিকাশ হবে। তৈরি হবে কর্মসংস্থানও।
ভারতীয় নৌসেনায় আছে ব্রহ্মস ক্রুজ মিসাইল
এমনিতে ব্রহ্মস মিসাইল ভারতের একাধিক রণতরী বা যুদ্ধজাহাজে আছে। যা সামুদ্রিক পথে ভারতের আক্রমণাত্মক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ সুপারসনিক গতিতে অনেক দূর থেকেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ব্রহ্মস মিসাইল। যে মিসাইল ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনা ব্রহ্মস মিসাইল ব্যবহার করেছিল।
৩ দেশ থেকেই ব্রহ্মস আনতে পারে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
{{/usCountry}}৩ দেশ থেকেই ব্রহ্মস আনতে পারে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
{{/usCountry}}পাকিস্তানকে ‘বিনামূল্যে’ সেই ব্রহ্মস দেওয়ার পরে ইতিমধ্যে একাধিক দেশে সেই সুপারসনিক ক্রুজ মিসাইল রফতানি করছে ভারত। দিনকয়েক আগেই সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যে ফিলিপিন্সে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ব্রহ্মস মিসাইল রফতানি করা হয়েছে। ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও কিনছে ব্রহ্মস মিসাইল সিস্টেম। ভিয়েতনামের ক্ষেত্রে প্রাথমিকভাবে রফতানির অঙ্কটা হতে পারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ২০০ মিলিয়ন মার্কিন ডলার মতো হতে পারে।
ভারতের রফতানির ক্ষেত্রে বেঞ্চমার্ক হল ব্রহ্মস, বললেন প্রতিরক্ষা সচিব
বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা সচিব বলেছেন, 'আমাদের রফতানি যে বাড়ছে, সেটার ক্ষেত্রে একধরনের বেঞ্চমার্ক হল ব্রহ্মস। যা অত্যাধুনিক কৌশলগত সিস্টেমের অন্যতম। (ব্রহ্মস) বিক্রির জন্য ইতিমধ্যে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতা করে ফেলেছি। শুরুটা হয়েছে ফিলিপিন্স দিয়ে। এখন লাইনে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামও আছে।'