BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মস মিসাইলকে আরও বিধ্বংসী করে তোলার পথে হাঁটছে ভারত এবং রাশিয়া। বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে নিজের দাপুটে ক্ষমতা দেখিয়েছে অপারেশন সিঁদুরের সময়। তবে সেখানেই থেমে থাকতে চায় না ভারত এবং রাশিয়া। বরং আগামিদিনে ব্রহ্মসকে আলাদাই একটা স্তরে নিয়ে যেতে চায় দু'দেশ। সেই রেশ ধরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'আমরা যৌথভাবে ব্রহ্মস মিসাইল তৈরি করছি। আর সেই ক্ষেপণাস্ত্রকে আরও বিধ্বংসী করে তোলা, নয়া বৈশিষ্ট্য যোগ করা, বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং আরও কার্যকরী করে তোলার বিষয়ে ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে।’
ব্রিকস সম্মেলনের আগেই মোদী ও পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক

আর ক্রেমলিনের মুখপাত্র সেই মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঠিক আগেই। ব্রিকস সম্মেলনে (১২ ও ১৩ সেপ্টেম্বর) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার আগে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন। তাছাড়াও দু'দেশের শীর্ষস্তরের মধ্যে আরও একাধিক বৈঠক হবে।
সামরিক ক্ষেত্রের সব বিষয় তো প্রকাশ্যে আলোচনা হয় না, গুরুত্বপূর্ণ বার্তা রাশিয়ার
সেইসব বৈঠকের সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেছেন, ‘সামরিক ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং স্বাভাবিকভাবেই কেউ এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করবেন না। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আলোচনার মতো অনেক কিছুই আমাদের রয়েছে এবং (পুতিনের ভারত) সফরের সময় আলোচ্যসূচিতে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’
আরও পড়ুন: UN world map: রাষ্ট্রসংঘের নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিন নিয়ে বিতর্ক কেন! এল নয়া রিপোর্ট
Su-57 ফাইটার জেটেরও ‘অফার’ নিয়ে আসছেন পুতিনরা
{{/usCountry}}আরও পড়ুন: UN world map: রাষ্ট্রসংঘের নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিন নিয়ে বিতর্ক কেন! এল নয়া রিপোর্ট
Su-57 ফাইটার জেটেরও ‘অফার’ নিয়ে আসছেন পুতিনরা
{{/usCountry}}আর সেই আলোচ্যসূচিতে যে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান বা সু-৫৭ স্টেলথ ফাইটার জেটের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তাতে মোটামুটি সিলমোহর দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি জানিয়েছেন, ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রেতা এবং বিক্রেতার গণ্ডি ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রযুক্তিই ভারতকে দিতে রাজি আছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ‘যে কোনও দেশের কাছে যখন একেবারে নতুন ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম থাকে, তখন তারা সেই প্রযুক্তি নিজেদের কাছেই ধরে রাখতে চায়।’ তবে তিনি জানিয়েছেন, সুখোই-৫৭ যুদ্ধবিমান নিয়ে ভারতের ক্ষেত্রে ব্যতিক্রমী পথে হাঁটতে পারে রাশিয়া। যে যুদ্ধবিমান মস্কো ভারতকে বিক্রি করতে মরিয়া বলে সংশ্লিষ্ট মহলের মত। যদিও মাসখানেক আগেই ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এখনই ভারতীয় বায়ুসেনায় সুখোই-৫৭ যুদ্ধবিমান যুক্ত করার কোনও পরিকল্পনা নেই।