CEC Gyanesh Kumar Z+ Secrurity Upgrade: তুমুল বিক্ষোভের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা আরও বাড়ানো হল। এমনিতেই জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে যে বিক্ষোভ চলছে, সেই আবহে নির্বাচন কমিশনের অফিসের বাইরে, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এবং বাসভবনের বাইরে আরও বেশি সংখ্যক অফিসার মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
জ্ঞানেশের বাসভবনের হদিশ, বাড়ানো হল নিরাপত্তা

বিষয়টি নিয়ে পুলিশের এক উচ্চপদস্থ অফিসার হিন্দুস্তান টাইমসকে বলেছেন যে 'বিক্ষোভকারীরা তাঁর বাসভবন খুঁজে পেয়ে গিয়েছিলেন। আগ্রায় তাঁর বাসভবনের বাইরে আরও একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। আমাদের যাবতীয় ঝুঁকি খতিয়ে দেখতে হয়েছে। সেইমতো নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাড়ির সামনে কয়েকটি পিকেটও বসানো হয়েছে।'
আবার নিউ মোতিবাগ কলোনির যেখানে মুখ্য নির্বাচন কমিশনার থাকেন, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসার নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন যে বিক্ষোভের জেরে জ্ঞানেশের সুরক্ষার বহর আরও বাড়ানো হয়েছে। তাঁর কথায়, ‘নিউ মোতিবাগ কলোনিতে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন কয়েকজন বিক্ষোভকারী। প্রায় তাঁর বাড়িতেই পৌঁছে গিয়েছিল। (সেই পরিস্থিতিতে) এখানে আধা-সামরিক বাহিনীর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি আমরা।’
জেড প্লাস ক্যাটেগরিতে কেমন নিরাপত্তা মেলে?
নাম গোপন রাখার শর্তে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু সময় থেকেই জ্ঞানেশকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করা হচ্ছে। যে ক্যাটেগরির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তায় ৫৫ জনের বেশি অফিসার থাকেন। মোতায়েন করা হয় আধা-সামরিক বাহিনী এবং দিল্লি পুলিশকে। তাঁর সঙ্গে সারাক্ষণ থাকেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার। কয়েকটি স্তরের নিরাপত্তা প্রদান করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।
{{/usCountry}}নাম গোপন রাখার শর্তে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু সময় থেকেই জ্ঞানেশকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করা হচ্ছে। যে ক্যাটেগরির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তায় ৫৫ জনের বেশি অফিসার থাকেন। মোতায়েন করা হয় আধা-সামরিক বাহিনী এবং দিল্লি পুলিশকে। তাঁর সঙ্গে সারাক্ষণ থাকেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার। কয়েকটি স্তরের নিরাপত্তা প্রদান করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।
{{/usCountry}}বিক্ষোভের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা
তারইমধ্যে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঝাঁঝ আরও বেড়েছে। কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন, আজও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন, ততক্ষণ বিরোধীরা ফিরে যাবেন না। তাঁর কথায়, 'আজও জোরদার প্রতিবাদ হবে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভ হবে। আমরা ফিরে যাচ্ছি না।'
তিনি জানিয়েচেন, বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তারপর তাঁরা একটি বৈঠক করবেন। ওই বৈঠকেই পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করা হবে। আর তারপর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের নেতৃত্বে শুরু হবে বিক্ষোভ কর্মূসচি।