Abhijeet Dipke Political Future: অভিজিৎ দীপকেকে এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (আথাওয়ালে) প্রধান বলেন, ‘দীপকেও একজন আম্বেদকরপন্থী। আমি ওকে বলেছিলাম যে বাবাসাহেবের রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য যুব প্রজন্মের প্রয়োজন আছে। ও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে যায়, তাহলে খুব ভালো হবে। যদি ও (আমাদের দলে) আসে, তাহলে ওকে আমি স্বাগত জানাব।’
বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন দীপকে

যে দীপকেকে সেই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, সেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অবশ্য এনডিএ জোটের প্রধান দল বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাঁদের আন্দোলনের মুখে ইস্তফাও দেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আবার এখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তুলেও আন্দোলন চালাচ্ছেন (আপাতত স্থগিত আছে) দীপকেরা।
আগেও দীপককে NDA জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান আথাওয়ালে
আর সেই দীপকেকে এনডিএ জোটে শামিল হওয়ার জন্য আগেও আহ্বান জানিয়েছেন আথাওয়ালে। নিট নিয়ে আন্দোলনের মধ্যেই গত অগস্টে প্রথমবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেছিলেন, বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নপূরণ করার জন্য দীপকের উচিত যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় (আথাওয়ালে) শামিল হয়ে যাওয়া।
দেশবিরোধী বলা থেকে দলে যোগের প্রস্তাব? কটাক্ষ করেছিলেন দীপকে
{{/usCountry}}দেশবিরোধী বলা থেকে দলে যোগের প্রস্তাব? কটাক্ষ করেছিলেন দীপকে
{{/usCountry}}তা নিয়ে সেইসময় খোঁচাও দিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে। তিনি কটাক্ষ করে বলেছিলেন যে কয়েকদিন আগে দেশবিরোধী বা অ্যান্টি-ন্যাশনাল বলছিলেন কোনও কোনও মন্ত্রী। এখন সেরকমই একজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর দলে যোগদানের বার্তা দিচ্ছেন। যে দীপকে মাসকয়েক আগেই জানিয়েছিলেন যে ককরোচ জনতা পার্টির এখনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার কোনও ইচ্ছা নেই। বরং ‘প্রেশার গ্রুপ’ হিসেবেই ককরোচরা কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছিলেন দীপকে।
তিনি অবশ্য এবার আথাওয়ালের প্রস্তাব নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি দীপকে। জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কয়েকদিনে বিরতি দেওয়ার পরে বাড়ি ফিরেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তিনি জানিয়েছেন, বাড়ি ফিরে একটি উপহার পেয়েছেন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহের নিজের হাতে লেখা একটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা।