...
...
Next Story

Cooking Oil Prices Cut Possibility: রান্নার তেলের দাম কমছে? পুজোর ঠিক আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Cooking Oil Prices Cut Possibility: সূর্যমুখী, সয়াবিন এবং পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সেই পরিস্থিতিতে এমন একটা সময় দাম কমার আশা তৈরি হয়েছে, যে সময় সাধারণত ভোজ্য তেলের ব্যবহার বেড়ে যায়।

Published on: Sep 23, 2026, 23:08:39 IST
Advertisement

Cooking Oil Prices Cut Possibility: পুজোর ঠিক আগেই কমতে পারে ভোজ্য তেলের দাম। কারণ অপরিশোধিত এবং পরিশোধিত সূর্যমুখী তেল, সয়াবিন তেল এবং পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি (আমদানি শুল্ক) কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। যা কার্যকর হবে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে। আর সেই পরিস্থিতিতে উৎসবের মরশুমের ঠিক আগেই কিছুটা রেহাই পেতে পারে সাধারণ মানুষ। রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ মতো। সেখান থেকে এমন একটা সময় দাম কমার আশা তৈরি হয়েছে, যে সময় সাধারণত ভোজ্য তেলের ব্যবহার বেড়ে যায়।

কোন তেলের বেসিক কাস্টমস ডিউটি কত করা হল?

সূর্যমুখী, সয়াবিন এবং পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
সূর্যমুখী, সয়াবিন এবং পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

১) সূর্যমুখী তেল: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলের ক্ষেত্রে বেসিক কাস্টমস ডিউটি ছিল ১০ শতাংশ। সেটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। পরিশোধিত সূর্যমুখী তেলের বেসিক কাস্টমস ডিউি ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ২২.৫ শতাংশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: Banks to remain open on Sunday: রবিবার ব্যাঙ্ক খোলা! কর্মীরা টানা ৩ দিন ধর্মঘটের ডাক দিতে কড়া পথে হাঁটল কেন্দ্র

২) সয়াবিন তেল: পরিশোধিত সয়াবিন তেলের ক্ষেত্রে বেসিক কাস্টমস ডিউটি ছিল ৩২.৫ শতাংশ। সেটা বৃহস্পতিবার থেকে কমে ২৭.৫ শতাংশে ঠেকবে। আর অপরিশোধিত সয়াবিন তেলের ক্ষেত্রে বেসিক কাস্টমস ডিউটি অর্ধেক করে দেওয়া হচ্ছে। আগে যেটা ১০ শতাংশ ছিল, এখন সেটা পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে।

৩) পাম তেল: অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সয়াবিন তেলের ধাঁচেই পরিশোধিত এবং অপরিশোধিত তেলের বেসিক কাস্টমস ডিউটি কাটছাঁট করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে, যেখানে অপরিশোধিত পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ, সেটা বৃহস্পতিবার থেকে পাঁচ শতাংশ হয়ে যাচ্ছে। আর পরিশোধিত পাম তেলের বেসিক কাস্টমস ডিউটি ৩২.৫ শতাংশ থেকে ২৭.৫ শতাংশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks