US Hindu Temple Shooting Plot Update: ‘ভারতীয়দের খুনের জন্য অপেক্ষা করতে পারছি না’, মন্দিরে হামলার ছক নিয়ে ভয়ংকর তথ্য
US Hindu Temple Shooting Plot Update: ‘ভারতীয়দের খুনের জন্য অপেক্ষা করতে পারছি না’, মন্দিরে হামলার ছক নিয়ে ভয়ংকর তথ্য সামনে এল। তারইমধ্যে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি।
US Hindu Temple Shooting Plot Update: ‘ভারতীয়দের খুনের জন্য অপেক্ষা করতে পারছি না’, মন্দিরে হামলার ছক নিয়ে ভয়ংকর তথ্য আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর বড়সড় ছক সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের সন্দেহভাজন অ্যালেকজান্দ্রোস পাপোরাকিসকে। আর সেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই (সন্দেহভাজন) বন্দুকবাজের মগজধোলাই করা হয়েছিল। একটা সময় ও নিজের সহকর্মীদের বলেছিল যে ভারতীয়দের খুন করার জন্য অপেক্ষা করতে পারছে না।’

ইলিনয়ে যে শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী (বালাজি) মন্দিরে গণহত্যার ছক কষা হয়েছিল, সেখানে ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য এবং তাঁর পরিবারের সদস্যরা। সেই ভয়ংকর কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'আমি জানি না যে কীভাবে বন্দুকবাজের বন্দুক আটকে গিয়েছিল বা জ্যাম হয়ে গিয়েছিল। আমি জানি না যে কীভাবে আমার পরিবার এবং অন্যান্যরা ওখান থেকে পালাল।'
'এই ঘৃণার বিরুদ্ধে যাতে কথা বলতে পারি…'
সেইসঙ্গে মার্কিন কংগ্রেসের সদস্য বলেন, ‘আমি জানি না আমি কীভাবে ওখানে ছিলাম। কিন্তু আমার মনে হয় যে আমি ওখানে থাকার একটা কারণ ছিল, যাতে আমি এখানে আসতে পারি এবং এই ঘৃণার বিরুদ্ধে কথা বলতে পারি। সেটাই আমার জীবনের অন্যতম মিশন বা লক্ষ্য হয়ে গেল।’
‘হিন্দু মন্দিরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এক ব্যক্তি…’, ভয়ংকর অভিজ্ঞতা
ইতিমধ্যে ওই ঘটনার বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিয়েছেন কৃষ্ণমূর্তি। পুরো বিষয়টি সামনে আসার পরে তিনি বলেন, ‘অরোরায় একটি হিন্দু মন্দিরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এক ব্যক্তি ভারতীয় আমেরিকানদের উপরে গণহত্যা চালানোর যে চেষ্টা করেছে, সেই ঘটনায় আমি আতঙ্কিত। ভারত-বিদ্বেষ এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিষ যে পর্যায়ে নিয়ে যেতে পারে, এটি তারই প্রমাণ। নিরাপরাধ মানুষের মৃত্যুর আগে পর্যন্ত অপেক্ষা করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে - এরকম পরিস্থিতি আর নেই। আমি সেই সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ যাঁরা সতর্কবার্তা দিয়েছিলেন। পাশাপাশি আইন প্রণয়নকারী এজেন্সির অফিসারদের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি সামাল দিয়েছেন।’
আর সেই ঘটনার নিন্দা করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করছি যে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবেন এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে সব প্রয়োজনীয় গ্রহণ করবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


