Union Minister on Violent Protest: ভারতীয়রা রাস্তায় নেমে ভাঙচুরের পথে হাঁটেন না বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ফ্রান্স-সহ ইউরোপের একাধিক প্রান্তে যখন আগুন জ্বলেছে, সেই আবহে জার্মানিতে দাঁড়িয়ে ভারতের বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ওরা (বিভিন্ন দেশ) জানে যে (ভারতীয়রা) ভাঙচুরে জড়িয়ে পড়েন না। ওরা জানে যে (ভারতীয়রা) রাস্তায় নেমে সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন না, যেমনটা ইউরোপের অন্যান্য অংশে দেখছি আমরা।’
সেইসঙ্গে তিনি দাবি করেছেন, কিছু ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু সেটা নেহাতই ব্যতিক্রম। সার্বিকভাবে ভারতীয়রা অত্যন্ত শান্তিপ্রিয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেছেন, ‘ওরা (বিভিন্ন দেশ) জানে যে ভারতীয়রা আদতে শান্তিপ্রিয় মানুষ। তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে থাকেন। তাঁরা নিজেদের পরিবারের যত্ন নেন। তাঁরা (হিংসায়) বিশ্বাস করেন না। তাতে কিছু ব্যতিক্রম হতে পারে। এমন কিছু ব্যতিক্রম থাকতে পারে, যা আমাদের আয়ত্তের বাইরে হতে পারে।’
কয়েক দশকের সবথেকে হিংসাত্মক ছবি দেখেছে ফ্রান্স
আর তিনি যখন সেই মন্তব্য করেছেন, তখন ইউরোপের একাংশ পুড়ছে। গত কয়েক দশকের মধ্যে সবথেকে হিংসাত্মক ছবি ফ্রান্স দেখেছে কয়েকদিন আগেই। চলেছে জনতা ও নিরাপত্তা বাহিনীর খণ্ডযুদ্ধ। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, জীবনযাত্রার খরচ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় কম বরাদ্দের অভিযোগ তুলে রাস্তায় নেমেছে ফ্রান্সের একাংশ।
প্রাথমিকভাবে এই সপ্তাহে অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও শনিবার সন্ধ্যায় প্যারিসে একাধিক খণ্ডযুদ্ধ হয়। আগের সপ্তাহের পুনরাবৃত্তি রুখতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। কাঁদানে গ্যাস, জলকামান নিয়ে তৈরি রাখা হয়েছে হিংসা-বিরোধী পুলিশকে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Union Minister on Violent Protest: 'ভারতীয়রা রাস্তায় নেমে ভাঙচুর চালায় না, যেমনটা ইউরোপে দেখছি আমরা', দাবি মন্ত্রীর
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks