Ronaldo shuts down Messi question: মেসিকে নিয়ে প্রশ্ন শুনেই মুখ ফেরালেন রোনাল্ডো, তবে দিলেন বিশ্বকাপের ‘আসল’ উত্তর
Ronald shuts down Messi question: লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন শুনে মুখ ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে ইতিমধ্যে পাঁচটি গোল করে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। আর পর্তুগালের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে দু'গোল করলেন।
Ronald shuts down Messi question: লিওনেল মেসিকে নিয়ে একটি প্রশ্ন শুনে মুখ ফেরালেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলের পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পর্তুগালের অধিনায়ক। সেইসময় এক সাংবাদিক তাঁকে মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডদের নিয়ে প্রশ্ন করেন। যাঁরা এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন। তবে পুরো প্রশ্ন শেষ করার সুযোগ পাননি ওই সাংবাদিক। তিনি শুধু ‘গতকাল মেসি…’ বলার পরে মুখ ফিরিয়ে নেন রোনাল্ডো। ওই সাংবাদিক প্রশ্ন শেষ করার আগেই অপর একজনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘নেক্সট কোয়েশ্চেন (পরের প্রশ্ন)।’

বিশ্বকাপে মেসি বনাম রোনাল্ডো?
তবে মেসি নিয়ে অপর একটি প্রশ্নের উত্তর দেন রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে মেসি তথা আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। ক্লাব ফুটবলের কেরিয়ারে দু'জনে একে অপরের বিরুদ্ধে অসংখ্যবার খেললেও বিশ্বকাপে সেই মুখোমুখি লড়াই একবারও হয়নি। এবার সেই স্বপ্নপূরণ হওয়ার আশায় আছে ফুটবল বিশ্ব। বিশেষত এটাই মেসি এবং রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে।
আরও পড়ুন: FIFA World Cup 2026: রোনাল্ডোকে অভিশাপ দিয়েছিলেন! হ্যারি কেনের উপর কালো জাদু করতে ওঝা আনল ঘানা
পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য ছিল, সাফ কথা রোনাল্ডোর
সেই বিষয়টি নিয়ে পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো বলেন, 'আমি জানি না যে কীভাবে এই প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ, এটা দারুণ হবে।' সেইসঙ্গে তিনি বলেন, 'আজ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জেতা এবং আগামিদিনে যেটা আসবে, সেটার জন্য তৈরি থাকা। মূল লক্ষ্য ছিল যে গ্রুপ পর্যায় থেকে এগিয়ে যাওয়া এবং আমরা সেটা করে দেখিয়েছি।'
আরও পড়ুন: FIFA World Cup 2026: US-র মাটিতে ‘অপরাজিত’ ইরান! বিশ্বকাপে রূপকথা তৈরি করতেই ট্রাম্পকে নিয়ে মিমের ঝড়
সমালোচনার জবাব, গোল ও বিশ্বকাপে রেকর্ড রোনাল্ডোর
এমনিতে প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। তারপর চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিল পর্তুগাল। বিশেষত সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন রোনাল্ডো। মেসি, এমবাপে, হালান্ডরা যখন দুর্দান্ত কায়দায় বিশ্বকাপ শুরু করেছেন, তখন পর্তুগালের অধিনায়কের পারফরম্যান্স আরও আতসকাচের তলায় চলে আসে।
তবে মঙ্গলবার যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন রোনাল্ডো এবং পর্তুগালের খেলোয়াড়রা। পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে। জোড়া গোল করেছেন রোনাল্ডো। যিনি টানা ছ'টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়ে ফেললেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


