...
...
Next Story

Cyclone Arnab Landfall Latest Update: প্রায় ১২ ঘণ্টা আগেই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, তাণ্ডব অন্ধ্রে, বাংলায় কী হবে?

Cyclone Arnab Landfall Latest Update: অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব চালাল অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা আগেই আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। তার জেরে বিভিন্ন জায়গায় চলেছে তাণ্ডব।

Published on: Oct 28, 2026, 06:56:04 IST
Advertisement

Cyclone Arnab Landfall Latest Update: নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বুধবার দুপুরের দিকে অর্ণবের ল্যান্ডফল হবে। তবে মঙ্গলবার রাতেই (ইংরেজি মতে বুধবার) অন্ধ্রপ্রদেশ উপকূলে শুরু হয়ে যায় ল্যান্ডফল প্রক্রিয়া। প্রায় ঘণ্টাতিনেক সেই প্রক্রিয়া চলে। তার জেরে তাণ্ডব চলতে থাকে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারর গণ্ডিও ছুঁয়ে ফেলে।

তাণ্ডব চলেছে অন্ধ্রপ্রদেশ উপকূলে

অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব চালাল অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। (ছবি সৌজন্যে এএনআই)
অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব চালাল অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। (ছবি সৌজন্যে এএনআই)

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেজন অনুযায়ী, অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া, কোনসিমার মতো জায়গায় ভারী বৃষ্টি হয়। বিশাখাপত্তনম, কাকিনাড়া, কোনসিমা, পশ্চিম গোদাবরীর মতো জেলার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই জেলাগুলিতে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটিও।

তারইমধ্যে কাকিনাড়া পুলিশের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাত ও সমুদ্রের জল ঢুকে প্লাবিত হয়ে যাওয়ায় বম্বে কাট্টা এলাকায় আটকে পড়েন চারজন। পরবর্তীতে তাঁদের সুরক্ষিতভাবে উদ্ধার করে পুলিশ। গাড়িতে করে বাড়িও পাঠিয়ে দেওয়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে। আবার কাকিনাড়া বন্দরের কাছে গুদামেও কয়েকজন আটকে পড়েন। তাঁদেরও উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

‘ঘূর্ণিঝড়ের জেরে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি'

আরও পড়ুন: Abhishek Sharma:‘গুরু’ যুবি দিয়েছেন ১২ বল-এ ৫০ করার চ্যালেঞ্জ! শুনে কিউইদের বিরুদ্ধে তাণ্ডব চালানো অভিষেক বললেন..

ওড়িশার একাংশে ঝোড়ো হাওয়া, কার্যত শান্ত পশ্চিমবঙ্গ

তবে ওড়িশা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা তুলনামূলকভাবে অনেকটাই শান্ত আছে। ওড়িশায় কয়েক জায়গায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিছুটা মালুম হলেও পশ্চিমবঙ্গে সেরকম কোনও প্রভাব পড়েনি। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বালাসোরে সমুদ্র উত্তাল আছে। গোপালুপরে সকালে ঝোড়ো হাওয়া বইছে। হচ্ছে বৃষ্টি। উত্তাল আছে সমুদ্র। আবার দিঘার সমুদ্র উত্তাল থাকলেও আবহাওয়া সেরকম বিরূপ নয়।

আরও পড়ুন: Content Creator gets 33 Votes in Election: ২১ লাখ ফলোয়ার্স, অথচ নির্বাচনে মোটে ৩৩টি ভোট পেলেন ‘কনটেন্ট ক্রিয়েটর’!

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় অর্ণবের তেমন কোনও প্রভাব পড়বে না। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বিভিন্ন জেলায়। কলকাতার আকাশ যেমন মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks