Cyclone Arnab Landfall Place and Speed: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিল বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অর্ণব'। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ মধ্যরাতের মধ্যেই 'অর্ণব' পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। আর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। যে সময় ‘অর্ণব’-র ল্যান্ডফল চলবে, সেইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারও ছুঁয়ে ফেলতে পারে। তবে সেই তাণ্ডবের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে সর্বোচ্চ ৫০ কিমি বেগে বইবে ঝড়।
কতদূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?

আপাতত 'অর্ণব' অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সলংগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে। যা আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে ৫৯০ কিমি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৬৫০ কিমি, অন্ধ্রপ্রদেশেরই কাকিনাড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৭৩০ কিমি, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের পূর্বে ৮৩০ কিমি এবং অন্ধ্রপ্রদেশের বাপতলার পূর্বে ৯১০ কিমি অবস্থান করছে।
আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড় 'অর্ণব'-র গতিপ্রকৃতি
১) পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
২) মঙ্গলবার ওই একই অঞ্চলে আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে।
৩) অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার পরে 'অর্ণব' উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর তারপর বুধবার দুপুর-বিকেলের দিকে বিশাখাপত্তনম এবং বাপতলার মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে।
{{/usCountry}}৩) অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার পরে 'অর্ণব' উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর তারপর বুধবার দুপুর-বিকেলের দিকে বিশাখাপত্তনম এবং বাপতলার মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে।
{{/usCountry}}৪) উপকূল পার করার সময় অতি প্রবল ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১১৫-১২৫ কিমি। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১৪০ কিমি হতে পারে।
এক টার্নেই পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি, জারি সতর্কতা
এমনিতে সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ অভাব পড়বে না পশ্চিমবঙ্গে। কিন্তু একটা টার্ন বা বাঁকের কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। ভারী বৃষ্টি হবে বুধবার থেকে। সেইসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতের ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমির মতো।
১) বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে।
২) বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে।
৩) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।