Dev-Saayoni in TMC Rebel MPs List: 'দিদি যতদিন বেঁচে….' বলেও সায়নীর আগে সই দেবের, TMC-র বিদ্রোহী তালিকায় ‘মিসিং’ ১৩
Dev-Saayoni in TMC Rebel MPs List: তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের তালিকায় দেব এবং সায়নী ঘোষের নাম আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। ওই তালিকায় মোট ১৯ জনের নাম আছে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।
Dev-Saayoni in TMC Rebel MPs List: দিনকয়েক আগেই বলেছিলেন যে 'যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, তাঁর সঙ্গেই আছি'। কিন্তু শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের স্বাক্ষরের যে তালিকা (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে এসেছে, তাতে দাবি করা হয়েছে যে দেবের স্বাক্ষর আছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের থেকে আলাদা হয়ে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে আর্জি জানিয়েছেন ওই ১৯ জন সাংসদ (লোকসভার সাংসদ)। সেই মর্মে চিঠিও দিয়েছেন। তবে সাংসদের স্বাক্ষরের যে পাতা বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে এসেছে, তা ওই চিঠির অংশ কিনা, তা স্পষ্ট নয়। ওই স্বাক্ষরের কপি স্পিকারকে পাঠানো হয়েছিল কিনা, তা নিয়েও অস্পষ্টতা রয়েছে।
প্রকাশ্যে আসা তালিকায় কত নম্বরে কার স্বাক্ষর আছে?
তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের তালিকায় দেব এবং সায়নী ঘোষের নাম আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
সাংসদের স্বাক্ষরের যে তালিকা (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সামনে এসেছে, সেটার উপরেই নাম আছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তারপর পরপর নাম আছে বিভিন্ন সাংসদদের। কিন্তু ১৩ নম্বরে কারও নাম নেই। আর রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নাম ক্রমতালিকা অনুযায়ী নেই বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, আলাদা জায়গায় তাঁদের স্বাক্ষর আছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Dev-Saayoni in TMC Rebel MPs List: 'দিদি যতদিন বেঁচে….' বলেও সায়নীর আগে সই দেবের, TMC-র বিদ্রোহী তালিকায় ‘মিসিং’ ১৩
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks