Bageshwar Baba on Hindus: ‘হিন্দুদের ৪ বাচ্চা চাই, ১ জন RSS-তে যাক’- বাগেশ্বর বাবার কথায় কী বললেন ফড়ণবীস
Bageshwar Baba on Hindus: বাগেশ্বর বাবা বলেন, প্রতিটি হিন্দু পরিবারের অন্তত চারটি সন্তান থাকা প্রয়োজন। তাদের মধ্যে কমপক্ষে একজনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) বা বজরং দলের মতো সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা উচিত। তা নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
বিতর্কিত মন্তব্য করলেন 'বাগেশ্বর বাবা'। কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। হিন্দু ধর্মের প্রসার এবং রাষ্ট্র কারণ দর্শিয়ে তিনি হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার মধ্যে একটি সন্তানকে আরএসএস (RSS) বা হিন্দু সংগঠনের কাজে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন, হিন্দুদের জনসংখ্যা ভারসাম্য বজায় রাখতে এবং ধর্ম রক্ষার্থে প্রতিটি হিন্দু পরিবারের অন্তত চারটি সন্তান থাকা প্রয়োজন। হিন্দুরা যদি জনসংখ্যা নিয়ে সচেতন না থাকেন, তাহলে বড়সড় সংকটের মুখে পড়তে হবে। সেজন্যই কমপক্ষে চার সন্তান থাকতে হবে হিন্দুদের। তাদের মধ্যে কমপক্ষে একজনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) বা বজরং দলের মতো সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা উচিত, যাতে তারা দেশের এবং ধর্মের সেবায় আত্মনিয়োগ করতে পারে।
যে মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও সেই মন্তব্য সাফাই দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। তিনি বলেন, 'উপযুক্ত প্রেক্ষিতে এরকম মন্তব্য বিবেচনা করতে হবে। যা বলা হয়েছে, সেটার উদ্দেশ্য ছিল যে (আরএসএস) হিন্দু ও সনাতন সংস্কৃতিতে বজায় রেখেছে এবং পুনরুদ্ধার করেছে। তাই বলা হয়েছে যে প্রত্যেক পরিবারের ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা উচিত।'
এমনিতে গত ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে যখন গীতাপাঠের অনুষ্ঠানে এসেছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, তখন হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছিলেন।তিনি বলেছিলেন, 'প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।' সেইসঙ্গে বাবরি মসজিদ (হুমায়ুন কবীরের বাবরি মসজিদ) নিয়ে তিনি বলেন, ‘যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।’
{{/usCountry}}
{{#usCountry}}
এমনিতে গত ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে যখন গীতাপাঠের অনুষ্ঠানে এসেছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, তখন হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছিলেন।তিনি বলেছিলেন, 'প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।' সেইসঙ্গে বাবরি মসজিদ (হুমায়ুন কবীরের বাবরি মসজিদ) নিয়ে তিনি বলেন, ‘যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Bageshwar Baba on Hindus: ‘হিন্দুদের ৪ বাচ্চা চাই, ১ জন RSS-তে যাক’- বাগেশ্বর বাবার কথায় কী বললেন ফড়ণবীস
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks