ED arrests I-PAC Director: গ্রেফতার আইপ্যাকের ডিরেক্টর, বাংলার কয়লা দুর্নীতি মামলায় ভোটের আগেই ধরল ইডি

ED arrests I-PAC Director: নয়াদিল্লিতে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Published on: Apr 13, 2026 11:26 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ED arrests I-PAC Director: নয়াদিল্লিতে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সংস্থার এক আধিকারিক জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কয়লা দুর্নীতি মামলার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা সংস্থার ডিরেক্টরকে আজ রাতের দিকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় গ্রেফতারির পরে আজ রাতেই তাঁকে বিশেষ আদালতে পেশ করা হতে পারে। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে হেফাজতে চাইবে বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদসংস্থা।

জানুয়ারিতে সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশির দৃশ্য। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
জানুয়ারিতে সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশির দৃশ্য। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর সেই ঘটনা এমন একটা সময় ঘটেছে, যখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। আর ১০ দিন পরেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার ঠিক আগে তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থার ডিরেক্টরকে গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক পারদ যে আরও চড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: Mamata's jail challenge: ‘আমায় জেলে পাঠিয়ে দিন, জেল থেকেই বেশি ভোট পাব, নাহলে গুলি করুন’, হুংকার মমতার

‘বিরোধী দলের হয়ে কাজ করলে আপনার পালা’, তোপ অভিষেকের

ইতিমধ্যে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচনের মাত্র ১০ দিন আগে আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনকই নয়, বরং সকলের জন্য সমান সুযোগের ধারণাকেই নাড়িয়ে দেয়। যে সময়ে পশ্চিমবঙ্গের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত, সেই সময়ে এই ধরনের পদক্ষেপ একটি ভীতিকর বার্তা দেয়: যদি আপনি বিরোধী দলের সঙ্গে কাজ করেন, তবে আপনার পালাও আসতে পারে। এটা গণতন্ত্র নয়—এটা ভীতি প্রদর্শন!’

আরও পড়ুন: WB Monsoon 2026 Rain Forecast: বর্ষা নিয়ে খারাপ খবর! কম বৃষ্টি হবে বাংলা-সহ ভারতে, সেকেন্ড হাফে ‘খেলা’ ঘুরবে?

ভয়ের পরিবেশ তৈরি করে, নিশানা অভিষেকের

সেই রেশ ধরে অভিষেক অভিযোগ করেন, ‘যাঁরা গুরুতর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাঁরা দল পরিবর্তন করার মুহূর্তেই সুরক্ষা পেয়ে যান, অন্যদিকে অন্যদের রাজনৈতিকভাবে সুবিধাজনক মুহূর্তে দ্রুত লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। মানুষ এখন আর এই বিষয়ে অন্ধ নয়। যখন গণতন্ত্র রক্ষার জন্য গঠিত প্রতিষ্ঠানগুলো চাপের হাতিয়ার বলে মনে হতে শুরু করে, তখন বিশ্বাস ক্ষয় হতে শুরু করে। একদিকে নির্বাচন কমিশন। অন্যদিকে ইডি, এনআইএ, সিবিআইয়ের মতো সংস্থাগুলো সবচেয়ে সংবেদনশীল সময়ে হস্তক্ষেপ করছে। এটি ন্যায্যতার নয়, ভয়ের পরিবেশ তৈরি করে।’

আরও পড়ুন: IAS Riya Saini UPSC Success Tips: এই ভুলটা শুধরেই UPSC-তে ২২ র‍্যাঙ্ক রিয়ার, কী কী টিপস দিলেন IAS অফিসার?

আর কী বললেন অভিষেক?

সেইসঙ্গে অভিষেক বলেছেন, ‘এটা শুধু একটি গ্রেফতারির বিষয় নয়। প্রশ্নটা হল, আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে কিনা এবং প্রত্যেক নাগরিক, তার রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে, নির্ভয়ে অংশগ্রহণ করতে পারবে কিনা।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More