...
...
Next Story

UPSC Civil Services Success Story: কনস্টেবলের পরীক্ষায় 'ফেল', পরে ৬ বছরে ১২ সরকারি চাকরি, শেষে IPS হলেন চাষির ছেলে

UPSC Civil Services Success Story: পুলিশের কনস্টেবলের পরীক্ষায় ‘ফেল’। পরে ছয় বছরে ১২টি সরকারি চাকরির পরীক্ষায় বাজিমাত করেন। সেখানেই থামেনি বিজয়গাঁথা। ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হলেন চাষির ছেলে।

Published on: Aug 5, 2026, 16:08:49 IST
Advertisement

UPSC Civil Services Success Story: জীবনের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতা কি একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে? উত্তর হল- একেবারেই না। দৃঢ় সংকল্প, সঠিক কৌশল এবং অদম্য জেদ থাকলে প্রতি পদে আসা ব্যর্থতাকেও যে সাফল্যের সিঁড়িতে রূপান্তরিত করা যায়, তার উদাহরণ হলেন রাজস্থানের বিকানেরের ছেলে প্রেম সুখ দেলু। যিনি পুলিশের কনস্টেবল পরীক্ষায় কাঙ্খিত সাফল্য পাননি। অনুত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তারপর ছয় বছরে ১২টি সরকারি চাকরির পরীক্ষায় বাজিমাত করেন। শুধু তাই নয়, ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন রাজস্থানের ছেলে। হন আইপিএস অফিসার।

মাস্টার্সে সোনার পদক পান, বিশ্ববিদ্যালয়ে প্রথম হন

আইপিএস অফিসার প্রেম সুখ দেলু। (ফাইল ছবি)
আইপিএস অফিসার প্রেম সুখ দেলু। (ফাইল ছবি)

বিকানেরের গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন প্রেম। পরিবারের আর্থিক অবস্থা একেবারেই আহামরি ছিল না। অভাব-অনটনের মাঝে বড় হলেও পড়াশোনার প্রতি কোনও খামতি রাখেননি। বিকানেরের স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে আবার প্রথম স্থান অধিকার করেন প্রেম। পান সোনার পদক।

আরও পড়ুন: Success Story: স্কুলের ফি জোগাতে বাড়ি-বাড়ি কাজ করতেন মা, UPSC দিয়ে IPS অফিসার হলেন ছেলে সাফিন

কনস্টেবল পরীক্ষায় সাফল্য না পেলেও লড়াই ছাড়েননি

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পরে প্রেমের প্রথম অগ্রাধিকার ছিল সরকারি চাকরি পাওয়া, যাতে তিনি নিজের পরিবারকে আর্থিক অনটন থেকে মুক্তি দিতে পারেন। এই উদ্দেশ্যে তিনি রাজস্থান পুলিশ কনস্টেবল পরীক্ষায় বসেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম অ্যাটেম্পটে সাফল্য মেলেনি। কিন্তু সেখানে হার মানেননি। পরিশ্রম করতে থাকেন আরও বেশি করে।

সেটার ফলও মেলে হাতেনাতে। ১২টি সরকারি চাকরির পরীক্ষায় বাজিমাত করেন প্রেম। ২০১০ সালে প্রথম সরকারি চাকরি পান রাজস্থান সরকারের 'পাটওয়ারি' পদে। সেই শুরু হয়, তারপর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাজিমাত করতে থাকেন। গ্রাম সেবক, সহকারী জেলার (রাজ্যে প্রথম স্থান অধিকারী), রাজস্থান পুলিশ সাব-ইনস্পেক্টর, কলেজ লেকচারারের মতো পদে চাকরি করেন।

আরও পড়ুন: UPSC Success Story: ৩৫ সরকারি চাকরির পরীক্ষায় ফেল, তাতেও হার মানেননি, শেষে IAS অফিসার হলেন সেই বিজয়

UPSC-র স্বপ্নপূরণ

তারইমধ্যে ইউপিএসসি সিভিল সার্ভিসেসের স্বপ্নও দেখতে থাকেন প্রেম। তহসিলদার পদে কাজ করার সময় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেন। ২০১৫ সালের পরীক্ষায় বাজিমাত করেন প্রেম। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) ক্যাডার পান। তাঁকে গুজরাট ক্যাডারে আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe