UPSC Civil Services Success Story: ইউপিএসসি সিভিল সার্ভিসেস হচ্ছে ম্যারাথন। সেই ম্যারাথনের শুরুটা গুরুত্বপূর্ণ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল শেষটা। শুরুতে ধাক্কা খেয়ে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সবকিছু সামলে যাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাঁরাই বাজিমাত করেন। তেমনই একজন হলেন উত্তরপ্রদেশের বাগপতের মেয়ে রূপল রানা। টানা তিনবার ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় ধাক্কা খেয়েছিলেন। তাও হাল ছাড়েননি। নতুন করে চতুর্থ অ্যাটেম্পটে বসেছিলেন। কিন্তু সেইবার ইন্টারভিউয়ের ঠিক দু'মাস আগে মায়ের মৃত্যু হয়। সেই ধাক্কা সামলে ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ২৬ তম স্থান অধিকার করেন রূপল। হন আইএএস অফিসার।
প্রথম ৩ বার ধাক্কা খেয়ে স্ট্র্যাটেজি পরিবর্তন রূপলের

পরপর তিনবার কাঙ্খিত সাফল্য না পাওয়ার পরে রূপল বুঝতে পারেন যে শুধুমাত্র বই পড়েই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা পাশ করা যায় না। প্রশ্নপত্র বিশ্লেষণের সঠিক পদ্ধতি জানা জরুরি। সেজন্য খুব গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করেন বিগত বছরের প্রশ্নপত্র। ইউপিএসসি কীভাবে প্রশ্নের ‘ফাঁদ’ তৈরি করে বা ‘জাল’ বিছিয়ে রাখে, তা বুঝতে পারেন।
সেই রেশ ধরে মক টেস্ট দেওয়ার সময় স্ট্র্যাটেজি বদলে অন্তত ৯০টির বেশি প্রশ্ন উত্তর করার অভ্যেস গড়ে তোলেন রূপল। এই সামান্য পরিবর্তনই তাঁর ভাগ্য বদলে দেয়। চতুর্থ প্রচেষ্টায় যখন প্রিলিমসের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ বদলে গিয়েছিল, তখনও রূপল ৯৪টি প্রশ্ন অ্যাটেম্পট করেছিলেন। ফলাফল হয় অভাবনীয়! প্রিলিমসের কাট-অফ নম্বরের চেয়ে তিনি প্রায় ২৩ নম্বর বেশি পেয়ে সহজেই উত্তীর্ণ হন।
আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার
মেনস ও ইন্টারভিউয়ের মাস্টারপ্ল্যান
{{/usCountry}}আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার
মেনস ও ইন্টারভিউয়ের মাস্টারপ্ল্যান
{{/usCountry}}রূপল বিশ্বাস করেন, নতুন নতুন বইয়ের পাহাড় না জমিয়ে সীমিত সংখ্যক মানসম্মত বই বারবার রিভিশন করাই সাফল্যের মূল চাবিকাঠি। মেইনস পরীক্ষার জন্য তাঁর প্রস্তুতি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট।
১) শর্ট নোটস তৈরি: প্রতিটি টপিকের উপর এক বা দু'পৃষ্ঠার সংক্ষিপ্ত নোট বানানো, যেখানে সমস্যা, তার সমাধান এবং সাম্প্রতিক ঘটনার উদাহরণ ছিল।
২) এথিক্স পেপার: এথিক্সে ভালো নম্বর পেতে তিনি রামায়ণ, মহাভারত এবং মহাত্মা গান্ধীর আদর্শ ও ঘটনাপ্রবাহের উদাহরণ নিখুঁতভাবে ব্যবহার করেন।
আরও পড়ুন: Success Story: ১৪ বার চাকরির পরীক্ষায় 'ফেল' করেও হার মানেননি, PSC দিয়ে SDM হলেন আস্থা
৩) অপশনাল সাবজেক্ট (PSIR): রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক (PSIR) বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর দিতে নিয়মিত খবর পড়তেন। আন্তর্জাতিক কূটনীতি বুঝতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সাক্ষাৎকার ও বক্তব্য একেবারে খুঁটিয়ে শুনতেন।