...
...
Next Story

Baba Ramdev on Gen Z: জেনজি'দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, বিস্ফোরক দাবি বাবা রামদেবের

Baba Ramdev on Gen Z: জেনজিদের নিয়ে মুখ খুললেন বাবা রামদেব। তারইমধ্যে জেনজি'দের প্রশংসাও করেছেন। তাঁর মতে, যুবপ্রজন্ম এবং জেনজি'দের এমন অনেকে আছেন, যাঁরা খুব ভালো কাজ করছেন। কিন্তু কেউ-কেউ দিকভ্রষ্ট হয়ে পড়ছেন।

Published on: Aug 15, 2026, 20:59:00 IST
Advertisement

Baba Ramdev on Gen Z: অনেক জেনজি ভালো কাজ করছেন। কিন্তু কারও কারও 'চরিত্র' নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাবা রামদেব। তিনি বলেন, ‘কত বাচ্চা আছে, কত যুবপ্রজন্মের (প্রতিনিধি) আছে, কত জেনজি আছে, যারা খুব ভালো কাজ করছে। কত লোক হাঙ্গামাও করছে। এক-এক ছেলের, এক-এক মেয়ের ১০টা-১০টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও আছে। কেউ কেউ বিড়ি, সিগারেট, মদও খাচ্ছে। আমি বলছি, যেটা খারাপ, সেটা দূর করো। ভালো বিষয়কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আর এক অপরের প্রতি ঘৃণা করবে না।’

‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না', কটাক্ষ রামদেবের

জেনজিদের নিয়ে মুখ খুললেন বাবা রামদেব। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
জেনজিদের নিয়ে মুখ খুললেন বাবা রামদেব। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর তিনি সেই মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। তিনি বলেন, ‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না; দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এঁরা আসলে তাঁরাই, যাঁরা রাজনৈতিকভাবে নিজেরাই দেউলিয়া হয়ে পড়েছেন এবং হুট করে একলাফে প্রধানমন্ত্রীর গদি দখল করার দিবাস্বপ্ন দেখছেন... দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী বানাতেই চায়, তবে একটু ধৈর্য ধরুন।’

আরও পড়ুন: Kolkata Metro Network Latest Update: ১৩০ কিমি ছুঁতে চলেছে কলকাতা মেট্রো! স্বাধীনতা দিবসে বড় ঘোষণা, এখন কত কিমি আছে?

'দেশে যা ভালো হচ্ছে, তারও প্রশংসা করুন', বার্তা রামদেবের

তিনি আরও বলেন, ‘দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়, তবে (সেটার জন্য) কিছুটা ধৈর্য ধরুন। দেশে যেন জাতি বা বর্ণ একে অপরের বিরুদ্ধে লড়াই না করে এবং জাতি, শ্রেণি বা সম্প্রদায়ের নামে যেন ঘৃণা ছড়িয়ে না পড়ে - সেদিকে খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক হলেও শাসক ও বিরোধী পক্ষের মধ্যে কোনও শত্রুতা থাকা উচিত নয়।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দেশে যা ভালো হচ্ছে, সেটা প্রশংসাও করে নিন। কৃষি, শিল্প, অর্থনীতি-সহ প্রতিটি ক্ষেত্রে ভালো হচ্ছে দেশে।’

তিনি সেইসব মন্তব্য করেছেন দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কয়েকদিন পরেই। যে বিক্ষোভ জেনজি'দের আন্দোলনের তকমা পেয়েছে। সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলে। পরবর্তীতে ইস্তফা দেন ধর্মেন্দ্র।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe