FIFA World Cup 2026 All Awards List: বিশ্বকাপের সঙ্গে ৪ ব্যক্তিগত পুরস্কারের ৩টিই জিতল স্পেন! তালিকায় ১৯ বছরের তরুণও

FIFA World Cup 2026 All Awards List: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শেষ হল। চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। রানার্স-আপ হয়েছে আর্জেন্টিনা। আর চারটি যে ব্যক্তিগত পুরস্কার থাকে, তার তিনটিই জিতে নিলেন স্পেনের ফুটবলাররা।

Published on: Jul 20, 2026, 06:05:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

FIFA World Cup 2026 All Awards List: শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হলেন না, বিশ্বকাপের চারটি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে তিনটিই জিতে নিলেন স্পেনের ফুটবলাররা। পুরো টুর্নামেন্টে মিডফিল্ডে দাপটের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রড্রি। আবার এবারের বিশ্বকাপে একটি মাত্র গোল হজম করা উনাই সিমোন সেরা গোলকিপার হিসেবে জিতলেন গোল্ডেন গ্লাভস। আর তাঁর সামনেই থাকা ১৯ বছরের সেন্টার ব্যাক পাউ কুবারসিকে সেরা তরুণ খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি ছাপিয়ে গিয়েছেন স্পেনের অপর এক তরুণ লামিন ইয়ামালকে।

বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বাস স্পেনের। (ছবি সৌজন্যে এপি/পিটিআই)
বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বাস স্পেনের। (ছবি সৌজন্যে এপি/পিটিআই)

আমায় যেন উদাহরণ হিসেবে দেখে খুদেরা, আবেগপ্রবণ রড্রি

আর বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়ার পরে রড্রি বলেছেন, ‘এই দলটা দুর্ধর্ষ। আমরা বিশ্বকাপ জয়ী। এই কথাটা মুখে উচ্চারণ করার ব্যাপারটাই অবিশ্বাস্য। আমার কাছে এটা ছিল সর্বকালের সবচেয়ে কঠিন বিশ্বকাপ। আর আমরা এমন এক আর্জেন্টিনা দলকে হারিয়েছি - যাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং যাদের দলে সর্বকালের সেরা খেলোয়াড় আছেন।’

আরও পড়ুন: Argentina and Spain Players Clash: স্পেনের ফুটবলারদের গায়ে হাত তুলল আর্জেন্টিনা, বিশ্বকাপ হেরে দিল গলাধাক্কা, মারলও

সেইসঙ্গে মারাত্মক চোট কাটিয়ে ফেরার পরে অধিনায়ক হিসেব বিশ্বকাপ জয়ের পরে স্প্যানিশ তারকা বলেন, ‘আমি যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটার মধ্যে যাঁরা গিয়েছেন, একমাত্র তাঁরাই বুঝতে পারবেন সেটার অনুভূতি কেমন। সকলের কাছ থেকেই আমি সবসময় সমর্থন পেয়েছি। আমি আশা করি, তরুণ খেলোয়াড়রা আমার লড়াইকে একটি উদাহরণ হিসেবে গ্রহণ করবে। (তাঁরা অনুপ্রেরণা পাবে যে) কেরিয়ারে যখন খারাপ সময় আসে, তখনও ঘুরে দাঁড়ানো সম্ভব।’

২০২৬ সালের বিশ্বকাপে কোন পুরস্কার জিতলেন কে?

১) চ্যাম্পিয়ন: স্পেন।

২) রানার্স-আপ: আর্জেন্টিনা।

৩) গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): রড্রি (স্পেন)।

৪) গোল্ডেন বুট (সবথেকে বেশি গোল): কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।

৫) গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার): উনাই সিমোন (স্পেন)।

৬) সেরা তরুণ খেলোয়াড়: পাউ কুবারসি (স্পেন)।

৭) ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস।

আরও পড়ুন: FIFA World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পেল স্পেন! আর্জেন্টিনা, কাবো ভার্দের পুরস্কার কত?

আর কোন ব্যক্তিগত পুরস্কার কে পেলেন?

১) সিলভার বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

২) ব্রোঞ্জ বল: কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।

৩) সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

৪) ব্রোঞ্জ বুট: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)।

আরও পড়ুন: FIFA World Cup 2026 Champion: রেফারি নায্য গোল বাতিল করেও বাঁচাতে পারল না আর্জেন্টিনাকে, বিশ্বকাপ জিতল স্পেন

কাতার বিশ্বকাপে কোন পুরস্কার জিতেছিলেন কে?

১) চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা।

২) রানার্স-আপ: ফ্রান্স।

৩) গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

৪) গোল্ডেন বুট (সবথেকে বেশি গোল): কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।

৫) গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

৬) সেরা তরুণ খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More