নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে-সঙ্গেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একগুচ্ছ পরিবর্তন এসেছে। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়মগুলো সরাসরি আপনার মাসিক বাজেট এবং ব্যাঙ্কিং লেনদেনের ওপর প্রভাব ফেলবে। আয়কর আইন থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম এবং ফাস্ট্যাগ চার্জ - সবক্ষেত্রেই এসেছে নতুন মোড়। কী কী পরিবর্তন এসেছে, তা দেখে নিন।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি
১ এপ্রিল থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে বেড়েছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম ২১৮ টাকা বেড়ে হয়েছে ২২০৮ টাকা। তবে স্বস্তির খবর হল, আপাতত ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
নতুন আয়কর আইন
নয়া আয়কর আইন কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় আয়কর দফতর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল ডেটার মাধ্যমে কর ফাঁকি রোধে কড়া নজরদারি চালাবে। করদাতার জীবনযাত্রার মান এবং ডিজিটাল লেনদেনের রেকর্ডের ওপর ভিত্তি করে এখন তদন্তের ক্ষমতা পেয়েছে বিভাগ।
প্যান কার্ড আবেদনের নতুন নিয়ম
এখন থেকে আর শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ডের আবেদন করা যাবে না। আবেদনকারীকে নিজের ক্যাটেগরি অনুযায়ী নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ব্যক্তিগত আবেদনের জন্য ফর্ম ৯৩, কোম্পানিগুলোর জন্য ফর্ম ৯৪ এবং বিদেশি নাগরিক বা সংস্থার জন্য ফর্ম ৯৫ ও ৯৬ বাধ্যতামূলক করা হয়েছে।
এটিএম লেনদেন ও চার্জে বদল
{{/usCountry}}এটিএম লেনদেন ও চার্জে বদল
{{/usCountry}}একাধিক ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন থেকে ইউপিআই ব্যবহার করে টাকা তোলাকেও নিয়মিত মাসিক ফ্রি ট্রানজ্যাকশন লিমিটের মধ্যে গণ্য করবে। এই লিমিট শেষ হয়ে গেলে প্রতিবার টাকা তোলার জন্য ২৩ টাকা ও প্রযোজ্য কর দিতে হবে। অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের প্ল্যাটিনাম ও সিগনেচার ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে।
ফাস্ট্যাগ চার্জ বৃদ্ধি
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাস্ট্যাগ বার্ষিক পাসের ফিতে ৭৫ টাকা বৃদ্ধি করেছে। আগে যা ৩,০০০ টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে ৩,০৭৫ টাকা। এই পাসটি দেশের প্রায় ১,১৫০টি টোলপ্লাজায় ব্যবহারযোগ্য।
ডিজিটাল পেমেন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হবে এবং জালিয়াতির ঝুঁকি কমবে।
নয়া শ্রমকোড কার্যকর হয়ে গেল
বেতন কাঠামো থেকে শুরু করে কাজের সময়, বোনাস ও প্রভিডেন্ট ফান্ড - সব কিছুতেই আসছে আমূল বদল। বর্তমানের জটিল ব্যবস্থাকে সরিয়ে ২৯টি গুরুত্বপূর্ণ বিধানের আওতায় ৪৪টি পুরনো শ্রম আইনকে চারটি কোডে সংকুচিত করা হয়েছে। এগুলি হলো—বেতন কোড, সামাজিক সুরক্ষা কোড, শিল্প সম্পর্ক কোড এবং পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য কোড।