...
...
Next Story

Former SC Judge on CJI Chandrachud: নিয়োগ নিয়ে সরকারের সামনে 'নমনীয়' থাকতেন CJI চন্দ্রচূড়, দাবি প্রাক্তন বিচারপতির

Former SC Judge on CJI Chandrachud: ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জয় কৌল লিখলেন আত্মজীবনীতে। যিনি সরকারের বিষয়েও নিজের মতামত তুলে ধরেছেন।

Published on: Oct 25, 2026, 09:35:16 IST
Advertisement

Former SC Judge on CJI Chandrachud: ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিষয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জয় কৌল। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই প্রকাশিত হতে চলা আত্মজীবনীতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌল দাবি করেছেন যে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় একবার তো কলেজিয়ামের বৈঠকের আগেই সরকারের 'সম্মতি' চেয়েছিলেন। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, যে বিচারপতিদের ‘মেরুদণ্ড’ শক্ত, তাঁদের সম্মান করে সরকার।

এখনই কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন CJI চন্দ্রচূড়

ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

যদিও প্রাক্তন সতীর্থের সেইসব মন্তব্য নিয়ে আপাতত কিছু বলতে চাননি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে এখনও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌলের আত্মজীবনী পড়েননি। সেটা না পড়ে কোনও মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

এমনিতে চলতি মাসেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌলের আত্মজীবনী 'উইদাউট ফিয়ার অফ ফেভার' প্রকাশিত হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, আত্মজীবনী প্রকাশের আগে যে পাণ্ডুলিপি হাতে এসেছে, তাতে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে সম্পর্কের দিকটি উঠে এসেছে। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, সরকারের মনোভাব এবং শীর্ষ আদালতের ‘সীমারেখা’ নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌল।

আরও পড়ুন: Indian Diplomat Destroys Pakistan: 'অনেক কষ্ট করেও পাকিস্তানের এমন উদাহরণ পেলাম না..', খোঁচা ভারতের, নিশানা সেনাকেও

সরকারের প্রশংসায় প্রাক্তন বিচারপতি

আরও পড়ুন: Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ, শ্রীলঙ্কায় কী হয়েছিল দেখুন..', মোদী সরকারকে 'সতর্ক' করলেন সোনম ওয়াংচুক

রাফাল সংক্রান্ত মামলার উল্লেখ প্রাক্তন বিচারপতির

সেই রেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌল শীর্ষ আদালতের 'সীমারেখার' কথাও উল্লেখ করেছেন। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে আদালতের কয়েকটি নির্দিষ্ট সীমারেখা আছে। রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত মামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আদালত হল ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি মাধ্যম। আদালত এমন কোনও অবস্থান নিতেই পারে, যা হয়ত শাসকগোষ্ঠীর পছন্দ নয়। তবে আদালতের কাজ কখনওই বিরোধী পক্ষের হয়ে কোনও পদক্ষেপ করা হতে পারে না।'

আরও পড়ুন: Piyush Goyal: 'অভিজিৎ দীপকের মতো মানুষরা...,' মেধাবী ভারতীয়দেয় ফেরা নিয়ে সিজেপিকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

এমনিতে রাফাল যুদ্ধবিমানের চুক্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বেঞ্চ। ওই প্রতিবেদন অনুযায়ী, আত্মজীবনীতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কৌল বলেছেন যে ‘যারা বর্তমান সরকারের বিরোধিতা করে, তারা আশা করে যে আদালত তাদের সহায়তায় এগিয়ে আসবে। কিন্তু সেটা আদালতের কাজ নয়।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks