ক্রিকেট দুনিয়ায় 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের ১৭৫ রানের সেই বিধ্বংসী ইনিংসটি ছিল এতদিন অপরাজিত এক পাহাড়। অনেক ব্যাটার কাছে গিয়েও ফিরে এসেছেন, কিন্তু সেই রেকর্ড স্পর্শ করা ছিল আকাশকুসুম কল্পনা। তবে ২০২৬ সালের আইপিএলের দামামা বাজার ঠিক আগেই সেই অসাধ্য সাধন করলেন ভারতের তরুণ তুর্কি আর্য দেশাই। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গুজরাটের এই ব্যাটার। ৮১ বল অপরাজিত ১৯৩ রান করেন। মারেন ২১টি চার এবং ১৪টি ছক্কা।
গেইলের ১৭৫ বনাম আর্যের ১৯৩

২০১৩ সালে আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (বর্তমানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) হয়ে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গেইল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকৃত 'সুরাট ক্রিকেট টি-টোয়েন্টি লিগ'-এ আর্য মাত্র ৮১ বলে ১৯৩ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে গেইলকে সিংহাসনচ্যুত করলেন। তাঁর এই ইনিংসে ছিল ২১টি চার এবং ১৪টি বিশাল ছক্কার প্রদর্শনী।
কার বিরুদ্ধে এই মহাকাব্যিক ইনিংস?
সুরাট ক্রিকেট টি-টোয়েন্টি লিগ বর্তমানে এর ষষ্ঠ বছরে পা দিয়েছে। এই টুর্নামেন্টে গুজরাটের বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় প্রতিভা এবং রাজ্য স্তরের ক্রিকেটাররা অংশ নেন। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল বলেছেন যে, আর্যর এই বিধ্বংসী ব্যাটিং সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দেখা অন্যতম সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘আমি এর আগে কাউকে এইভাবে বল মারতে দেখিনি। এটি একটি স্বীকৃত টুর্নামেন্ট যেখানে রাজ্যের সেরা ক্রিকেটাররা লড়াই করেন।’
কে এই আর্য দেশাই?
{{/usCountry}}কে এই আর্য দেশাই?
{{/usCountry}}২২ বছর বয়সী আর্য গুজরাট ক্রিকেটের এক উদীয়মান নক্ষত্র। তিনি ইতিপূর্বেই রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। গত মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআরের) অংশ ছিলেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ক্যাম্পে তিনি একজন নিয়মিত মুখ। ক্রিকেট মহলের মতে, তার ব্যাটিংয়ের বিশেষত্ব হল তাঁর টাইমিং এবং অদম্য আত্মবিশ্বাস, যা তাঁকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে তৈরি করছে।
আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!
আইপিএল ২০২৬-র আগে বড় বার্তা
আইপিএল শুরু হওয়ার আগে যখন সব ফ্র্যাঞ্চাইজি তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত, ঠিক তখনই আর্যর এই ইনিংস শোরগোল ফেলে দিয়েছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর মতো তরুণরা যখন গেইলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছিলেন, তখন আর্য টুর্নামেন্ট শুরুর আগেই তা করে দেখালেন।