Exam Task Force Experts Update: স্পাই, চন্দ্রযান-৩ মিশনের ‘কারিগর’- পরীক্ষার টাস্কফোর্সের 'সুপার সিক্স' কারা?

Exam Task Force Experts Update: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার। সেই রেশ ধরে ছয় সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে।

Published on: Jul 26, 2026, 22:49:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Exam Task Force Experts Update: প্রাক্তন স্পাই থেকে চন্দ্রযান-৩ মিশনের অন্যতম ‘কারিগর’- নিটের প্রশ্নফাঁসের ঘটনার পরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আসতে কেন্দ্রীয় সরকার যে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে, তাতে হাই-প্রোফাইল সদস্যরা আছেন। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতার নন্দন নিলেকানির নেতৃত্বে সেই টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও ওই উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আরও পাঁচজন আছেন। তাঁদের মধ্যে দু'জন আমলা ছিলেন। তাছাড়াও শিক্ষাবিদ, গোয়েন্দা আছেন। যাঁরা ভবিষ্যতে কীভাবে পরীক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলা যায়, তা নিয়ে কাজ করবে।

পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের জন্য ছয় সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। (ছবি সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস)
পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের জন্য ছয় সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। (ছবি সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস)

পরীক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের ‘সুপার সিক্স’ কারা কারা?

১) নন্দন নিলেকানি: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতাকে ওই টাস্কফোর্সের প্রধান করা হয়েছেন। যিনি আধারের স্থপতি ছিলেন। আর ভারতের জনগণের মধ্যে ডিজিটাল বিপ্লব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২) এস সোমনাথ: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তিনি যখন ইসরোর চেয়ারম্যান ছিলেন, তখনই চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারত।

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

৩) তপন ডেকা: প্রাক্তন আইপিএস অফিসার ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর ছিলেন। অর্থাৎ স্পাই বা গোয়েন্দা।

৪) ভি কামাকোটি: আইআইটি মাদ্রাজের ডিরেক্টর তিনি। কেন্দ্রীয় সরকারের অর্থায়নে আইআইটি মাদ্রাজে হওয়া মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।

৫) অনিতা কারওয়াল: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা দফতরের প্রাক্তন সচিব তিনি। গুজরাট ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসারের সরাসরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে কাজ করার অভিজ্ঞতা আছে।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

৬) অমৃতলাল মিনা: প্রাক্তন আমলা তিনি। বিহারের মুখ্যসচিব হিসেবে অবসরগ্রহণ করেন। ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি (লজিস্টিক) হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন: Bengal Metro and Kalyani Airport: কলকাতার মতো চলবে না দুর্গাপুর-শিলিগুড়ি মেট্রো! কল্যাণী বিমানবন্দরের জমি চিহ্নিত

'সুপার সিক্স'-র গুরুত্বপূর্ণ ভূমিকা

সংশ্লিষ্ট মহলের মতে, টাস্কফোর্সের প্রধান প্রযুক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা ব্যবস্থায় সুরক্ষা এবং সাইবার ইনটেলিজেন্সের মতো বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রাক্তন ইসরোর চেয়ারম্যানের। আবার প্রশ্নফাঁস গ্যাং বা মাফিয়াকে ধরার ক্ষেত্রে প্রাক্তন আইবি চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। একইভাবে সফটওয়্যার ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের ভূমিকা। বাকি দুই আমলা পুরো বিষয়টা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More