S-400 Air Defense System: আকাশসীমা রক্ষায় এবং শত্রুদেশের ড্রোন বা মিসাইল হামলা রুখতে ভারতের হাত আরও মজবুত হতে চলেছে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর রাশিয়া ভারতে পাঠাচ্ছে চতুর্থ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়া থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে ভারতের ‘সুদর্শন চক্র’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের কোনও বন্দরে পৌঁছে যাবে। আর তারপর মে'র শেষের মধ্যে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজস্থান সেক্টরে মোতায়েন করা হতে পারে। আর আগামী নভেম্বরের মধ্যে পঞ্চম এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়ে চলে আসতে পারে ভারতে।

নভেম্বরে এস-৪০০ পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে
সূত্রের খবর, আগামী নভেম্বরে পঞ্চম এস-৪০০ ডিফেন্স সিস্টেম পুরোদমে কাজ শুরু করে দিতে পারে। অপারেশন সিঁদুরের সময় যে এয়ার ডিফেন্সের দূরপাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানের পঞ্জাবের মধ্যেই একটি বড় সামরিক বিমানকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই সিস্টেমের ভয় পাকিস্তানের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে কার্যত সব সক্রিয় সামরিক বিমানই আফগানিস্তান ও ইরান লাগোয়া ঘাঁটির দিকে নিয়ে গিয়েছিল।
প্যান্টসির সিস্টেমের দিকে নজর ভারতের
তারইমধ্যে আরও একটি সিস্টেমের দিকে নজর রয়েছে ভারতের। সূত্রের খবর, রাশিয়ার অত্যাধুনিক, স্বল্প ও মাঝারি পাল্লার প্যান্টসির সিস্টেম কেনার জন্যও সওয়াল করেছিল ভারতীয় বায়ুসেনা। সশস্ত্র ও কামিকাজে ড্রোনের মোকাবিলার ক্ষেত্রে যে সিস্টেমের জুড়ি মেলা ভার। আর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে প্যান্টসির সিস্টেমকে মিশিয়ে সীমান্তে দ্বিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে। ফলে ভারতের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
{{/usCountry}}তারইমধ্যে আরও একটি সিস্টেমের দিকে নজর রয়েছে ভারতের। সূত্রের খবর, রাশিয়ার অত্যাধুনিক, স্বল্প ও মাঝারি পাল্লার প্যান্টসির সিস্টেম কেনার জন্যও সওয়াল করেছিল ভারতীয় বায়ুসেনা। সশস্ত্র ও কামিকাজে ড্রোনের মোকাবিলার ক্ষেত্রে যে সিস্টেমের জুড়ি মেলা ভার। আর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে প্যান্টসির সিস্টেমকে মিশিয়ে সীমান্তে দ্বিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে। ফলে ভারতের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
{{/usCountry}}আরও পড়ুন: Bangladesh Latest: এবার জঙ্গিদের নজরে তারেকের বাংলাদেশ! ওপারের ৮ এয়ারপোর্ট ঘিরে তাবড় পদক্ষেপ
আরও ৫টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম আসবে
উল্লেখ্য, আরও পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ বিষয়ক কাউন্সিল। আর সেই পাঁচটি এসে গেলে ভারতের হাতে থাকা মোট এস-৪০০ সিস্টেমের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০। প্রাথমিকভাবে ২০১৮ সালে পাঁচটি এস-৪০০ সিস্টেমের বরাত দিয়েছিল ভারত। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বাকি পাঁচটি সিস্টেমের জন্যও ভারত সরকার এবং রাশিয়া সরকারের মধ্যে চুক্তির যাবতীয় কাজ বছরখানেকের মধ্যে শেষ হয়ে যাবে।