...
...
Next Story

Gurugram Biker Crash Latest Update: 'মেয়েটার ফলোয়ার চাই', বাইকার যুবতীকে ধাক্কা দেওয়া নিয়ে বললেন অভিযুক্তের আইনজীবী

Gurugram Biker Crash Latest Update: গুরুগ্রামে এক মহিলা বাইকারকে ধাক্কা মেরেছেন এক যুবক। আর সেই যুবতীর দিকেই আঙুল তুলেছেন অভিযুক্ত কল্যাণ বইঁসলার আইনজীবী। তিনি দাবি করেছেন, মহিলার ফলোয়ার্স এবং ভিউস চাই।

Published on: Sep 14, 2026, 22:58:52 IST
Advertisement

Gurugram Biker Crash Latest Update: গুরুগ্রামের বাইক-কাণ্ডে যুবতীর উপরেই দোষ চাপালেন অভিযুক্ত কল্যাণ বইঁসলার আইনজীবী। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কল্যাণের আইনজীবী অভিযোগ করেছেন যে ‘আপনি মহিলার ভিডিয়োটা দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন। ঘণ্টায় ১৪০-১৭০ কিমি বাইক ছোটাচ্ছিলেন মহিলা। রাস্তাটা স্টান্টবাজির জন্য নয়, রাস্তাটা স্পিড (তোলার) জন্য নয়। বিতর্ক উস্কে দেওয়ার জন্য এটার প্রচার চালানো হচ্ছে। উনি এমন একজন মহিলা, যিনি (সোশ্যাল মিডিয়ায়) ফলোয়ার্স চান, ভিউ চান, প্রচার চান।’

ইচ্ছা করে ধাক্কা মারেননি, দাবি কল্যাণের

গুরুগ্রামে এক মহিলা বাইকারকে ধাক্কা মেরেছেন এক যুবক। (ছবি সৌজন্যে পিটিআই)
গুরুগ্রামে এক মহিলা বাইকারকে ধাক্কা মেরেছেন এক যুবক। (ছবি সৌজন্যে পিটিআই)

তাঁর মক্কেল তথা অভিযুক্ত কল্যাণও একইসুরে মহিলা বাইকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের গলফ কোর্স রোডে মহিলা বাইকারকে একটি গাড়ি ধাক্কা দিচ্ছে, সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে অভিযুক্ত স্বীকার করেছেন যে ভুলবশত পুরো ঘটনাটি ঘটেছে। তিনি ইচ্ছা করে ধাক্কা মারেননি। ইউ-টার্ন নেওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে দাবি করেন কল্যাণ।

আরও পড়ুন: IFS Officer Siddharth Babu: ‘বাজে দেখতে’ বলে হাসাহাসি, মোদীর পাশে থাকা এই অফিসারের পরিচয় জানলে লজ্জা হবে

গণপিটুনির ভয়ে পালান, দাবি কল্যাণের

নিজেকে জিমের মালিকের পাশাপাশি আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় হিসেবে দাবি করা কল্যাণ বলেছেন, 'আমি পরিবারের সঙ্গে যাচ্ছিলাম। আমি ওই মহিলাকে লক্ষ্য করে কোনও ইঙ্গিত করিনি। আমি শুধু তাঁকে বলেছিলাম যে যেন বাইকটা আস্তে চালান। আমি স্বীকার করছি যে ধাক্কা লেগেছিল। আমি যদি সেইসময় দাঁড়িয়ে যেতাম, তাহলে ওই লোকগুলো আমায় পেটাত।'

কল্যাণের দাবি উড়িয়ে দিয়েছেন বাইকার যুবতী

আরও পড়ুন: CPIM Performance in Rajasthan Civic Poll: ‘লাল’ মাথা তুলল! পুরসভা জিতল CPIM, কংগ্রেসের ‘মৃত্যু পরোয়ানা’ লিখল রাজস্থান?

তিনি দাবি করেছেন, গাড়ির ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা মদ খেয়েছিলেন বলে মনে হচ্ছিল। তাঁকে বারবার বাইক থামাতে বলছিলেন। কিন্তু নিজের সুরক্ষার কথা ভেবে বাইক দাঁড় করাননি। তারইমধ্যে গাড়িটি ওভারটেক করার সময় পাশ দিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। তার জেরে বাইক থেকে ছিটকে পড়ে যান। যে ঘটনার ভিডিয়ো তাঁর বাইকে থাকা ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছেন যুবতী।

আরও পড়ুন: Owaisi on Asia Cup Trophy Controversy: নকভির থেকে ট্রফি নেবেন না কেন? এটা গিমিক? এশিয়া কাপ নিয়ে BCCI-কে নিশানা ওয়াইসির

পুলিশ জানিয়েছে, যুবতীর বড়সড় কোনও চোট লাগেনি। অভিযুক্তকে ধরতে তিনটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একগুচ্ছ ধারায় মামলা রুজু করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks