Indian Air Force Veteran as Ram Mandir CEO: অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বায়ুসেনার যে ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন, তা অপারেশন সিঁদুরে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে বেছে নেওয়া হল। যিনি মাসকয়েক আগেই ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণ করেছেন। এবার তিনি অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের প্রশাসনিক দায়িত্ব এবং কাজকর্মের উপরে তদারকি করবেন। সেইসঙ্গে চলতি বছরের গোড়ার দিকে অনুদান বিতর্কের পরে আর্থিক দিকেরও দেখাশোনা করবেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার।
অপারেশন সিঁদুর ও বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের ভূমিকা

অপারেশন সিঁদুরের সময় অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র ভারতীয় বায়ুসেনার যে ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৬ ও ৭ মে'র মধ্যবর্তী রাতে জঙ্গিঘাঁটিতে হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ড।
আবার জঙ্গিদের মৃত্যুতে ভেঙে পড়া পাকিস্তান যে ভারতের অসামরিক জায়গায় ও সাধারণ মানুষের উপরে হামলা চালানোর চেষ্টা করেছিল, তা রুখে দেওয়ার ক্ষেত্রেও ওয়েস্টার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর তারপর পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে যে আক্রমণ করেছিল ভারত, তাতেও ওয়েস্টার্ন কম্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র আসলে কে?
{{/usCountry}}অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র আসলে কে?
{{/usCountry}}১) ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে কমিশনড হয়েছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র। প্রায় ৩৮ বছর ধরে বায়ুসেনায় কর্মরত ছিলেন।
২) পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, বেঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুলের মতো প্রতিষ্ঠানের প্রাক্তনী ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র।।
৩) কার্গিল যুদ্ধের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র।
৪) অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সর্বোত্তম যুদ্ধসেবা পদক পান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র। স্বাধীনতা দিবসের সময় তাঁকে সেই সম্মানে ভূষিত করা হয়েছিল।