Trains Cancelled to Delhi Stations: বাতিল সব এক্সপ্রেস! কাল দিল্লির স্টেশনে ১০ ঘণ্টা লকডাউন, তালিকায় বাংলার ২ ট্রেনও
Trains Cancelled to Delhi Stations: রবিবার ১০ ঘণ্টা দিল্লির স্টেশনগুলিতে 'লকডাউন' চলবে এক্সপ্রেস ট্রেনের জন্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আছে শনিবার।
Trains Cancelled to Delhi Stations: শনিবার দুপুর ২ টো পর্যন্ত নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা সমস্ত এক্সপ্রেস এবং মেল ট্রেন বাতিল করে দেওয়া হল। যে তালিকায় হাওড়া এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেসও আছে। সূত্রের খবর, ৯ অক্টোবর দুপুর ২ টোর পরে প্রারম্ভিক স্টেশন থেকে যে যে এক্সপ্রেস ট্রেনের রওনা দেওয়ার কথা আছে এবং ১০ অক্টোবর ভোর ৪ টে থেকে দুপুর ২ টোর মধ্যে নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে ঢোকার কথা আছে, সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে।

বাংলা থেকে ছাড়া ২টি ট্রেনও বাতিল
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ কলকাতা থেকে দিল্লিগামী দুটি রাজধানী এক্সপ্রেসই বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৩ শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল থাকছে। যে দুটি ট্রেন শনিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছানোর কথা ছিল। তবে শনিবার বিকেলে নয়াদিল্লি থেকে যে হাওড়া এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ছাড়ার কথা আছে, সেগুলি চলবে কিনা, তা নিয়ে আপাতত রেলের তরফে কিছু জানানো হয়নি।
জ্ঞানেশ হটাও আন্দোলন দিল্লিতে
আর দিল্লির স্টেশনে শনিবার সেই ১০ ঘণ্টার ‘লকডাউন'-র নেপথ্যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলন কর্মসূচি আছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে। তাঁর ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে কোনওরকম জটিলতা এড়াতে রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও ভারতীয় রেলের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আবার পূর্ব রেলের তরফে হাওড়া এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে বাতিল করে দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, তাতে জ্ঞানেশ হটাও আন্দোলনের কোনও উল্লেখ করা হয়নি। পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘১০ অক্টোবর নয়াদিল্লি রেলওয়ে স্টেশন ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজটের যে আশঙ্কা আছে, সেটা মাথায় রেখে (দুটি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হচ্ছে)।’
হাওড়া ও শিয়ালদা রাজধানীর টাইমটেবিল
এমনিতে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে বিকেল ৪ টে ৫০ মিনিটে। নয়াদিল্লিতে ঢোকে পরদিন সকাল ১০ টা ৫ মিনিট। আবার শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ছাড়ার সময় হল বিকেল ৪ টে ৫০ মিনিট। যা পরদিন সকাল ১০ টা ৫০ মিনিটে পৌঁছায় নয়াদিল্লি স্টেশনে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


