...
...
Next Story

CJP Saurav Das Latest Update: 'আমি BJP সমর্থক....', বিস্ফোরক কাহিনী শোনালেন ককরোচ পার্টির নেতা সৌরভ, ব্যাপার কী?

CJP Saurav Das Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস বিস্ফোরক কাহিনী শোনালেন। একটি পডকাস্টে সেই মন্তব্য করলেন। যিনি ককরোচ জনতা পার্টির অন্যতম মুখ হয়ে উঠেছেন। পুলিশকে তাঁকে গ্রেফতারও করেছে।

Published on: Nov 20, 2026, 14:59:45 IST
Advertisement

CJP Saurav Das Latest Update: বিজেপি সমর্থকরাই নাকি বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন বলে দাবি করলেন সৌরভ দাস। একটি পডকাস্টে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস দাবি করেছেন, তাঁর সঙ্গে অনেক বিজেপি সমর্থক দেখা করছেন, যাঁরা পদ্ম শিবিরের প্রতি উষ্মাপ্রকাশ করছেন। সেরকমই একজন বিজেপি সমর্থকের সঙ্গে একটি দোকানে দেখা হয়েছিল বলে দাবি করেন সিজেপি নেতা। তবে নির্দিষ্টভাবে কোনও বিজেপি সমর্থকের নাম করেননি সৌরভ।

'আমরা BJP সমর্থক ছিলাম, এখন আর নই', দাবি CJP নেতার

ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

আসলে একেএস পডকাস্টে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে বিজেপিকে যাঁরা ভোট দেন, তাঁরা কি ককরোচ পার্টিকে সমর্থন করছেন। সেটার জবাবে সৌরভ বলেন, ‘আমরা সেটাই হতে দেখেছি। আজ যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমার ক্ষেত্রে কতবার এমন হয়েছে যে মানুষ এসে আমায় প্রশংসা করে যাচ্ছে। শেষে তাঁরা আবার বলেন যে যদিও আমি বিজেপি সমর্থক ছিলাম। কিন্তু এখন আমি আর (বিজেপি সমর্থক) নই।’

আরও পড়ুন: Yusuf Pathan Plot Value: ২০ কোটি টাকার জমি ৫.৫২ কোটি টাকায় পেলেন ইউসুফ পাঠান, জন্মদিনের ‘গিফট’ দিল BJP সরকার

‘আমি BJP-র সমর্থক, এমন বলেছেন', দাবি CJP নেতা সৌরভের

সেই রেশ ধরে ‘একজন বিজেপি সমর্থকের’ ঘটনা শোনান সৌরভ। ওই পডকাস্টে ককরোচ পার্টির নেতা বলেন, ‘সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে। দীপাবলির পার্টি ছিল। আমার বন্ধু সম্ভবত ফরেস্ট এসেনশিয়ালসে উপহার নিতে যাচ্ছিল। সেখানে একজন দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, আপনি সিজেপির লোক তো। আমি আপনার সঙ্গে ছবি তুলতে চাই। (সেইমতো) ফোটো তোলেন। তারপর উনি বলেন যে তিনি বিজেপির সমর্থক। কিন্তু ওরা অনেক কিছু করে ফেলছে। ওই লোকেরা অনেকটা সীমা অতিক্রম করে ফেলেছেন।’

ওই সাক্ষাৎকারের কথা আরও বর্ণনা করে ককরোচ জনতা পার্টির নেতা বলেন, '(উনি বলেন) এই যে লোকগুলো আছেন না, তাঁরা ফ্যানস সিটার্স। এই লোকেদেরও বিজেপির বিরোধিতায় যেতে দেখছি। আমি যেখানে যাচ্ছি, সেখানে এরকমই দেখছি।'

আরও পড়ুন: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই…' বাংলাদেশের অশান্তি নিয়ে সরাসরি ভারতকে আক্রমণ তারেকের? পিছনে কী কারণ?

তারইমধ্যে বিজেপি ভোটারদের নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'এই যাঁরা মধ্যপন্থার ভোটার আছেন, (তাঁদের ক্ষেত্রে বলছি)। যাঁরা একদম চরমপন্থী, তাঁদের কথা বাদ দিন। ওঁদের একদম মগজধোলাই হয়ে গিয়েছে। '

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks